শিরোনাম
◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায় ◈ দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ শত্রুর বস্তুগত ও অবস্তুগত সব সম্পদ ইরা‌নের নিশানায়: মেজর জেনারেল আব্দুল্লাহি  ◈ ঢাকার চালে ২৭% ও চিড়ায় ৫৫% ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিন, গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ◈ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ: পেট্রোবাংলা

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়স্ক ভাতার জন্য অনলাইনে আবেদন করার সহজ নিয়ম

আপনার পরিবারের বয়স্ক সদস্যের জন্য ঘরে বসেই বয়স্ক ভাতা আবেদন করা সম্ভব। বাংলাদেশ সরকার ভাতার অর্থ সরাসরি মোবাইল ব্যাংকিং একাউন্টে পাঠানোর সুবিধা দিয়েছে।

বয়স্ক ভাতা পাওয়ার যোগ্যতা

বয়স: পুরুষের জন্য ৬৫ বছর বা তার বেশি, মহিলার জন্য ৬২ বছর বা তার বেশি।

আয়: প্রার্থীর বার্ষিক আয় ১০,০০০ টাকার কম।

Advertisement

অবস্থান: বাংলাদেশের স্থায়ী নাগরিক ও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা।

অযোগ্যতা: সরকারি পেনশনভোগী, ভিজিডি কার্ডধারী, অন্য সরকারি/বেসরকারি ভাতা প্রাপ্ত ব্যক্তি।

আবেদনের জন্য যা লাগবে

  • জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন নম্বর
  • মোবাইল নম্বর বা ইমেইল
  • ছবি ও স্বাক্ষর
  • বর্তমান ও স্থায়ী ঠিকানা

ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া

  • http://dss.bhata.gov.bd ওয়েবসাইটে যান।
  • বয়স্ক ভাতা নির্বাচন করুন ও জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিন। ক্যাপচা পূরণ করে যাচাই করুন।
  • ফর্মে নাম, বয়স, ঠিকানা, ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
  • প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য পূরণ করুন—জমির মালিকানা, স্বাস্থ্য, আর্থিক সুবিধা, বার্ষিক আয়।
  • একজন নমিনীর তথ্য দিন।
  • যোগ্যতা যাচাই সম্পন্ন করুন। সব তথ্য ঠিক থাকলে সাবমিট করুন।
  • প্রিন্ট করে স্থানীয় চেয়ারম্যান/কাউন্সিলরের স্বাক্ষর নিন। প্রয়োজনীয় কাগজপত্র সহ উপজেলা সমাজসেবা অফিসে জমা দিন।

ভাতা মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ) এর মাধ্যমে সরাসরি প্রাপকের একাউন্টে প্রদান করা হয়। ওয়েবসাইটে শুধু নির্দিষ্ট সময়ে আবেদন করা যাবে।