শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুরে আপন দুই ভাইকে নৃসংশভাবে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে তাদের চাচা-চাচী ও চাচাতো ভাইয়েরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো, বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আসাদুজ্জামান মন্টুর ছেলে অলিউল ইসলাম সোহাগ (৪০) এবং সাজ্জাদুল ইসলাম রানা (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উভয় পক্ষই প্রতিবেশী এবং আপন চাচাতো ভাই। বিকেলে একটি টিউবওয়েলে পানি নিষ্কাশনের ড্রেনের ব্যবস্থাপনা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। সেটি নিয়ে সন্ধায় পুনরায় ঝগড়ায় লিপ্ত হয় দুই পক্ষ।

Advertisement

এসময় সার্জেন্ট মন্টুর ছেলে অলিউল ও সাজ্জাদুলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তাদের চাচা মামুন, চাচাতো ভাই দিদারুল এবং বিদুৎ।

ঘটনাস্থলেই ছোট ভাই সাজ্জাদুল ইসলাম রানা নিহত হয়। গুরুতর আহত অবস্থায় বড় ভাই অলিউল ইসলাম সোহাগকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে পুলিশ। উৎস: যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ