শিরোনাম
◈ ‘এমন উদ্ধার অভিযান বিশ্বে আগে ঘটেনি’ : বিশেষজ্ঞ ◈ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‌বি‌শেষ বিদায়ী প্রী‌তি ম‌্যা‌চে মেসি আর্জেন্টিনার জার্সিতে ফির‌ছেন!  ◈ পে-স্কেল বাস্তবায়নে বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে? ◈ পরমাণু যুদ্ধের ভয় কি হারিয়ে ফেলছে বিশ্ব? ◈ দুবাই মেরিনা-পাম জুমেইরাহয় সম্পদ: দুদকের তালিকায় ৭৩ বাংলাদেশি ◈ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট (ভিডিও) ◈ দেশের সব হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ◈ বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু ◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত

প্রকাশিত : ৩০ জুন, ২০২৫, ০৬:০৭ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসিফ মাহমুদের ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুলে ব্যাগে করে তার লাইসেন্স করা অস্ত্রের ম্যাগাজিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৩০ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকে বলছেন তিনি (আসিফ মাহমুদ) একে-৪৭-এর লাইসেন্স পেয়েছেন। এটা একে-৪৭ নয়। এটা তারই একটি হাতিয়ার। তার একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল। সেটি ভুলে রয়ে গিয়েছিল। 

তিনি বলেন, ‘এটা আসলে ভুলেই হয়েছে। অনেক সময় এমন হয় যে, আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন, তাহলে কোনো অবস্থাতেই এটা নিতেন না।’
 
 বৈধ লাইসেন্স পেতে বয়স ৩০ বছর হওয়া লাগে। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ৩০ হয়নি। তাহলে উনি এটা কীভাবে পেলেন–এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’
 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী আয়োজিত অনুষ্ঠানসমূহ নির্বিঘ্নে উদ্‌যাপনে পদক্ষেপ নেয়া হয়েছে। এ সময় নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই।
 
উল্লেখ্য, রোববার (২৯ জুন) মরক্কো যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাত ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া যায়। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ