শিরোনাম
◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

‘মব’ ঠেকিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করায় ধানমন্ডি থানার ওসিকে পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক : পেশাদারিত্ব ও ধৈর্য সহকারে মব নিয়ন্ত্রণের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমাকে বিশেষভাবে পুরস্কৃত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 বুধবার (২১ মে) ধানমন্ডি থানার অফিসার ইনচার্জের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এসময় ডিএমপি কমিশনার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেন এবং পরিস্থিতি বুঝে উত্তেজিত জনতা (মব) সামাল দেওয়ার এই দৃষ্টান্ত সকল পুলিশ সদস্যদের অনুকরণীয় মর্মে অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১৯ মে মধ্যরাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এক প্রকাশকের ধানমন্ডির বাসায় ঢোকার চেষ্টা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সদস্য। এরপর ৯৯৯ লাইনে ফোন দিয়ে সাহায্য চাইলে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা সেখানে আসেন। এসময় তারা ওই ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য বলেন। মামলা না থাকায় ওসি গ্রেপ্তারে অপরাগতা প্রকাশ করলে ওই তিন ব্যক্তি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে ২০ মে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হান্নান মাসউদ থানায় গিয়ে ওই তিনজনকে তার জিম্মায় ছাড়িয়ে আনেন। এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়