শিরোনাম
◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৪, ০৩:১৫ রাত
আপডেট : ১৭ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে কলকাতায় দেখা গেছে সাবেক ডিএমপি কমিশনার এবং যুব প্রতিমন্ত্রীকে (ভিডিও)

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দেখা গেছে সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুক এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে।

সম্প্রতি কলকাতার এক্সিস মলে দেখা গেছে সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে। কয়েক দিন আগে তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার সময় বিমানবন্দরে আটকে দেওয়ার খবর প্রকাশ করে গণমাধ্যম। পুলিশের সাবেক এ কর্মকর্তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।

এ ছাড়াও কলকাতারই আরেকটি শপিংমলে দেখা গেছে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে। কানাডায় সম্পদ ও অর্থ পাচার থেকে শুরু করে দেশে মাদক সিন্ডিকেট চালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। সেইসঙ্গে পতন ঘটে তার সরকারের। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কয়েকজন মন্ত্রী-এমপি, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাসহ গা-ঢাকা দেন বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই। তাদের মধ্যে কয়েকজন দেশত্যাগ করে পাড়ি জমান অন্য দেশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়