শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরো ৫ সংস্কার কমিশন গঠন করে গেজেট হচ্ছে

আগামী রোববারের মধ্যে আরও পাঁচটি সংস্কার কমিশনের গেজেট প্রকাশিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ সভায় আলোচনার বিষয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, স্থানীয় সরকার, গণমাধ্যম, নারী, স্বাস্থ্য ও শ্রম সংক্রান্ত আরও পাঁচটি নতুন সংস্কার কমিশন হচ্ছে। আগামী রোববারের মধ্যে গেজেট হবে। 

এছাড়া উপদেষ্টা পরিষদ সভায় গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন প্রকল্পে যেন অতিরিক্ত টাকা ধরা না হয়, নির্ধারিত সময়ে শেষ হয়, সেজন্য মনিটরিং নিশ্চিত করার কথা বলা হয়েছে। 

এ উপদেষ্টা বলেন, নির্বাচন অবশ্যই হবে। তবে তার আগে ভোটার তালিকা তৈরিসহ নানান কাজ রয়েছে। এর সাথে সংস্কারকে আলাদা করে দেখার কোনো উপায় নেই। কারণ নির্বাচন দরকার কিন্তু সংস্কারটা জরুরি।

কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে সেটা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে পড়ে না বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি ইস্যুতে উপদেষ্টা পরিষদ বৈঠকে আলোচনা হয়নি। কিন্তু এটা সত্য যে, কিছু বিষয়ে রাজনৈতিক ঐকমত্য দরকার।

আজকে উপদেষ্টা পরিষদ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি প্রকল্পগুলো যেন সব দিক থেকে মানসম্মত হয় সেটি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এজন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের জন্য নির্দেশিকা তৈরি হবে।

এর আগে ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান।

এরপর গেলো ৩ অক্টোবর গঠিত ছয়টি কমিশনের মধ্যে পাঁচটির পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করে সরকার।

 

  • সর্বশেষ