শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ০২:১১ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মজুত থেকে বিক্রি করছে সরকার

ডেস্ক রিপোর্ট : নাসিকের বেঞ্চমার্ক লাসলগাঁও মার্কেটে পেঁয়াজের দাম গত বৃহস্পতিবার ১০ শতাংশ কমার পর শুক্রবার (৬ সেপ্টেম্বর) কিছুটা বেড়েছে। দেশটির কেন্দ্রীয় সরকার দাম নিয়ন্ত্রণে রাখতে মজুত থেকে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। খুচরা বাজারে যার মূল্য ছুয়েছে প্রতি কেজিতে ৬০ থেকে ৭০ রুপি।

কেন্দ্রীয় সরকার মঙ্গলবার ঘোষণা করে যে নাফেদ (ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া) ও এনসিসিএফ (ন্যাশনাল কনজিউমার কো-অপারেটিভ ফেডারেশন অব ইন্ডিয়া) দিল্লি ও মুম্বাইয়ের গ্রাহকদের কাছে ৩৫ রুপিতে পেঁয়াজ বিক্রি করবে। এমন ঘোষণার পর বাজারে পেঁয়াজের দাম ৫ রুপি কমে।

লাসলগাঁও এপিএমসিতে ৩১ আগস্ট ২০ থেকে ৩৮ রুপিতে পেঁয়াজ বিক্রি হয়। কিন্তু দুই দিন বন্ধ থাকার পর ৩ সেপ্টেম্বর যখন বাজার চালু হয় তখন পেঁয়াজের দাম বেড়ে ৪৭ রুপিতে দাঁড়ায়। তারপর সরকারি ঘোষণার পর দাম ৫ রুপি কমে।

কৃষকদের আশঙ্কা পেঁয়াজের দাম আরও কমতে পারে। তবে দাম নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপ ঘোষণার পর বাজারে স্থিতিশীলতা ফিরছে।

ভারতের ভোক্তাবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সরকার এনসিসিএফ ও নাফেদের আউটলেট, মোবাইল ভ্যান, ই-কমার্স প্ল্যাটফর্ম, কেন্দ্রীয় ভাণ্ডার ও এসএএফএলের আউটলেটগুলোর মাধ্যমে পেঁয়াজ বিক্রি করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়