শিরোনাম
◈ বারণ করলে উল্টো হুমকি দেন যাত্রীদের স্বজনরা : শাহজালাল বিমানবন্দরে শৃঙ্খলা ফেরাতে অসহায় প্রশাসন ◈ তিস্তা প্রকল্প ও লালমনিরহাট বিমানঘাঁটি ইস্যুতে নড়েচড়ে বসেছে দিল্লি ◈ নারী কাবাডিতে নেপালের বিরু‌দ্ধে বাংলাদেশের উড়ন্ত সূচনা, জাইমা রহমানের উচ্ছ্বাসে ভাসল স্টেডিয়াম ◈ খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতার নতুন হার নির্ধারণ ◈ দীর্ঘ ৪৪ বছরের পলাতক জীবন, যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মোজাফফর ◈ জ্বালানি আমদানি কমাতে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ◈ চাকরির নামে মানবপাচার, কম্বোডিয়ায় সাইবার দাসত্বের শিকার বাংলাদেশিরা ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ ভিসার নামে ৫০ কোটি টাকা প্রতারণা, শত শত শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ ◈ বন্যাদুর্গতদের পাশে সরকার, সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৩ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোরের বৃষ্টিতে প্লাবিত ঢাকা

রাশিদ রিয়াজ: ঢাকায় ভোররাতের বৃষ্টি শুরু হলে তা টানা আড়াই ঘন্টা মুষলধারে নামে। তীব্র গরমের পর মঙ্গলবার রাজধানীতে বজ্রসহ বৃষ্টি হয়। ভোর পাঁচটার পর থেকে শুরু হয় প্রবল বর্ষণ। থেমে থেমে অঝোরধারায় বৃষ্টি চলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত। প্রায় আড়াই ঘণ্টার এই বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকার রাস্তায় কোথাও জমেছে হাঁটুপানি। কোথাও কোমরসমান পানি।  

সকালে কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে রাস্তায় বের হয়ে অনেকেই চরম ভোগান্তিতে পড়েন। ঢাকার বিভিন্ন স্থানে সড়কে সিএনজিচালিত কয়েকটি অটোরিকশা পানিতে আটকে থাকতে দেখা যায়। কোথাও কোথাও রিকশার আসন পর্যন্ত পানি উঠতে দেখা গেছে। 

এছাড়া মিরপুর, কালশী, আদাবর, নূরজাহান রোড, ধানমন্ডি, কলাবাগানের বশিরউদ্দিন রোড, কাঁঠালবাগান,  শেওড়াপাড়া, মালিবাগ, পশ্চিম তেজতুরী বাজার, বংশাল, বকশীবাজার, সাতরাস্তা, তেজগাঁও, তেজকুনিপাড়াসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে।

মিরপুর-১০ নম্বর থেকে শ্যাওরাপাড়া পর্যন্ত পুরো রাস্তা জুড়েই পানি। একটা পর্যায়ে রিকশার সিট পর্যন্ত পানিতে ডুবে যায়। বাধ্য হয়ে বাসায় ফিরে যান তিনি। রাস্তায় পানিতে বিভিন্ন যানবাহন আটকে থাকতে দেখা যায়। সিএনজিচালিত অটোরিকশাগুলোর ইঞ্জিনে পানি উঠে যাওয়ায় সেগুলো স্টার্ট নিচ্ছিল না।কাজী নজরুল ইসলাম এভিনিউতে মূল সড়কের একাংশ পানিতে ডুবে থাকতে দেখা গেছে। ফলে গাড়িগুলোকে রাস্তার একপাশ দিয়ে চলতে দেখা গেছে। এতে যানজট হয়েছে।

ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায়  আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

গতকাল সোমবার দুপুরে ঢাকায় মুষলধারে বৃষ্টি হয়। রাতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে ভোর থেকে শুরু হয় তুমুল বৃষ্টি।

মেঘলা আকাশ, ভ্যাপসা গরম, আবার সামান্য বৃষ্টির এমন অবস্থা কয়েকদিন ধরে চলছে রাজধানীতে।

গত আগস্টের মাঝামাঝি সময়ের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। ২০ আগস্ট থেকে প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা বন্যায় আক্রান্ত হয়। এতে অর্ধকোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। 

আজ মঙ্গলবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়