শিরোনাম
◈ রাস্তায় কোরবানির পশুর বর্জ্য থাকায় দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী, নইলে ‘ব্যবস্থা’ ◈ নদী বাঁচাতে শত শত বাঁধ ভাঙছে ইউরোপ, ফিরছে স্যামন মাছ ও জীববৈচিত্র্য ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২২, ০৫:২২ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২২, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে হাজিক্যাম্প ও মেডিকেল সেন্টার পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

জাহিদ মালেক

শাহীন খন্দকার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী জাহিদ মালেক গত ৪ জুলাই পবিত্র মক্কা নগরীতে বাংলাদেশ হজ্ব মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। 

এসময়ে হজ্জ চিকিৎসক দলের সকল সদস্য মন্ত্রীকে স্বাগত জানান। সৌদী আরবে বাংলাদেশী হাজিদের স্বাস্থ্যসেবার লক্ষ্যে গত ৩ জুন থেকে ১৩৮ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। প্রতিদিন গড়ে ১হাজার একশত থেকে ১হাজার দুইশত হাজিদের উক্ত সেন্টারের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে।

তিনি হজ্জ মেডিকেল সেন্টারের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং উক্ত সেন্টারে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময়ে ডা. মো. বেলাল হোসেন, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ও টিম লিডার-১ এবং ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ বোরহান উদ্দীন, উপদেষ্টা বিশেষজ্ঞ ও প্রিন্সিপাল, আর্মি মেডিকেল কলেজ, বগুড়া ও টিম লিডার-২ হজ্জ মেডিকেল সেন্টারের বিভিন্ন সেবা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেন।
এছাড়াও সেন্টারে প্রদেয় সেবা এবং পুরুষ ও মহিলা বিভাগে পর্যবেক্ষণে রাখা রোগীসহ মক্কায় অবস্থিত বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে রেফার্ডকৃত রোগীদের সর্বশেষ অবস্থা সম্পর্কে টিম লিডারগণ মন্ত্রীকে অবহিত করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সেবা গ্রহণকারী হাজিদের সঙ্গে ও মতবিনিময় করেন। উপস্থিত হাজিগণ মেডিকেল সেন্টারের সার্বিক সেবায় সন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী হাজিদের সার্বিক স্বাস্থ্য বিধি মেনে চলা, নিয়মিত মাস্ক ব্যবহার করা, অতিরিক্ত ঠান্ডা পানী ব্যবহার না করাসহ রোদে ছাতা ব্যবহার করা ও বেশি বেশি পানি পানসহ সার্বিক পরামর্শ দেন। সেই সঙ্গে তিনি হজ্জ মেডিকেল সেন্টারে কর্মরত সকলকে স্বাস্থ্যবিধি মেনে হাজিদের সেবাদানে উৎসাহিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়