শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৯:০১ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবেশ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে ইউরোপীয় ব্যাংক: পরিবেশমন্ত্রী

মনজুর এ আজিজ: [২] পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, আগামীতে পরিবেশ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক। এ পরিকল্পনায় পারস্পরিক আন্তর্জাতিক সহযোগিতায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বাংলাদেশের মানুষের জন্য টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।

[৩] বেলজিয়ামের লুক্সেমবার্গে ইউরোপের আর্থিক এবং ব্যাংকিং কেন্দ্র লুক্সেমবার্গে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এসব কথা বলেন বলে বৃহস্পতিবার পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

[৪] ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার বলেন, আজকের আলোচিত বিষয়গুলো জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করার সম্ভাবনাকে জোরদার করেছে। তিনি বলেন, আমাদের বৈঠকটি ছিল অত্যন্ত ফলপ্রসূ। আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইকে সংযুক্ত করার কৌশলকে স্বাগত জানাই, যা বাংলাদেশি নাগরিকদের উপকৃত করবে।

[৫] বৈঠকে লুক্সেমবার্গে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইইউতে মিশন প্রধান মাহবুব হাসান সালেহসহ বাংলাদেশ দূতাবাস ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: এল আর বাদল

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়