শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত : ২১ মে, ২০২৪, ০৯:০৩ রাত
আপডেট : ২১ মে, ২০২৪, ০৯:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৭তম কাউন্সিল অব দি কলেজ সভা 

মাসুদ আলম: [২] সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের  সভাপতিত্বে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এর ১৭তম কাউন্সিল অব দি কলেজ সভা মঙ্গলবার ঢাকা সেনানিবাস আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পিএসও, এএফডি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম,  ডিজিএমএস মেজর জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা, এ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, কমান্ড্যান্ট আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী ছাড়াও প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা  এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সূত্র-আইএসপিআর। 

[৩] ১৯৯৭ সালে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট এর বিদ্যমান স্থাপনায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ চালু করার সিদ্ধান্ত গৃহিত হয়। সে মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ১৯ মার্চ কলেজের স্থায়ী ভবন নির্মানের নামফলক উন্মোচন করেন। ১৯৯৯ সালের ২০ জুন তারিখে ৫৬ জন মেডিকেল ক্যাডেট নিয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ যাত্রা শুরু করে। পরবর্তীতে ৫ জুন ২০০৮ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্্ এর অধিভুক্ত হয়।

[৪] বর্তমানে এই কলেজে ৬টি শিক্ষাবর্ষে মোট ৭৬৩ জন ক্যাডেট অধ্যয়নরত। এ পর্যন্ত ২০ টি ব্যাচে বিদেশী ক্যাডেটসহ মোট ১৬৭৮ জন চিকিৎসক হয়েছেন যারা বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তি মিশনসহ দেশে বিদেশে কর্মরত। অন্যান্য ব্যাচগুলোর শিক্ষা কার্যক্রম নির্ধারিত সূচী অনুযায়ী চলমান।

[৫] আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে শিক্ষার মান সর্বদাই উন্নত যা বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষায় প্রতিফলিত হচ্ছে। বিইউপি এর অধীনে অনুষ্ঠিত বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফলে অত্র কলেজের পাশের হার শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ দেশের একমাত্র আবাসিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। সভায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়