শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৪, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৪, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বনানীতে চাইনিজ ভিসা সেন্টার উদ্বোধন 

খুররম জামান: [২] এ সেন্টার চালুর পর থেকে সাধারণ পাসপোর্টধারীরা আর দূতাবাসে গিয়ে ভিসার আবেদন করতে পারবেন না। তবে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে।

[৩] বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ভিসা বাংলাদেশের মানুষ চীন সফরে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। চায়নিজ ভিসা সেন্টার এ এটি আরো সমৃদ্ধ করবে। 

[৪] দূতাবাস কর্তৃক ধার্যকৃত ভিসা ফি এবং প্রযোজ্য ক্ষেত্রে এক্সপ্রেস সার্ভিস ফি’র পাশাপাশি আবেদনের জন্য একটি ফি নেওয়া হবে। যার বিস্তারিত জানা যাবে ভিসা সেন্টারের ওয়েবসাইট visaforchina.cn-এ।

[৫] ভিসা সেন্টারের ঠিকানা হলো—প্রাসাদ ট্রেড সেন্টার (৩য় তলা), ৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা। প্রয়োজনে টেলিফোনে যোগাযোগ করা যাবে 022 2660 3261 ও 022 2660 3262 নম্বরে।

[৬] ছুটির দিন ছাড়া ভিসা সেন্টার খোলা থাকবে রোববার থেকে বৃহস্পতিবার। আবেদন জমা এবং ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

[৭] সাধারণ পাসপোর্টধারীদের চীনের ভিসার জন্য আগে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে ভিসা সেন্টারের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য যেতে হবে ভিসা সেন্টারের কার্যালয়ে।

কেজে/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়