শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৩, ০২:৫০ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৩, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের 

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব: [২] জেদ্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। 

[৩] নিহত ফখরুল ইসলাম (৩০) সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের পুর্ণাছগাম গ্রামের আজির উদ্দিনের ছেলে। 

[৪] জানা যায়, সৌদি আরবের জেদ্দায় একটি কোম্পানিতে দুই বছর ধরে কর্মরত ছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় জেদ্দা শহরে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মৃত্যুর সংবাদে স্থানীয় বাংলাদেশি প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

[৫] নিহত ফখরুল ইসলামের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়