শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪৯ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লটারিতে তিন কোটি টাকা জিতলেন সৌদি প্রবাসী বাংলাদেশি

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: মোহাম্মদ শাহিন (৩১) নামে সৌদি আরব প্রবাসী বাংলাদেশি প্রায় তিন কোটি টাকার লটারি জিতেছেন। সংযুক্ত আরব আমিরাতের ‘মাহজুজ ড্র’ জেতা ওই যুবক দাম্মামের একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে চাকরি করেন। 

তথ্যে জানা যায়, বাংলাদেশি প্রবাসী শাহিন সর্বশেষ সাপ্তাহিক মাহজুজ ড্রতে ১ মিলিয়ন দিরহাম (যা বাংলাদেশি মুদ্রা ২ কোটি ৯৯ লাখ টাকা) জিতেন। 

হঠাৎ করে লটারি জয়ের ই-মেইল পেয়ে হতবাক হয়ে পড়ন শাহিন। ইমেইলে মাহজুজ ড্রয়ের পক্ষ থেকে তাকে জানানো হয়, তাদের সাপ্তাহিক র‍্যাফেল পুরস্কারটি তিনি পেয়েছেন। তার টিকিটের আইডি নম্বর ৩৮২২৫৮১৯। 

প্রথমে শাহিন লটারি জয়ের বিষয়টি বিশ্বাসই করতে পারেনি না। পরে তার অ্যাকাউন্টে লগইন করে নিশ্চিত হন এক মিলিয়ন দিরহাম জিতেছেন তিনি।

শাহিন বলেন, আমি হতবাক ও বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম যখন দেখলাম আমি লটারিটি পেয়েছি। আমার মাহজুজ অ্যাকাউন্টে এত টাকা দেখে আমি এখনও নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়