শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ১০:৫৩ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : আরমান হোসেন

সৌদিতে নিহত ১০ বাংলাদেশির ৮ জনের পরিচয় মিলেছে

সালেহ্ বিপ্লব: সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির পরিচয় জানা গেছে। তারা হলেন- কুমিল্লার মামুন মিয়া ও রাসেল মোল্লা, চাঁদপুরের রুকু মিয়া,  নোয়াখালীর শহীদুল ইসলাম ও মোহাম্মদ হেলাল, টঙ্গীর ইমাম হোসেন রনি, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন এবং  কক্সবাজারের মোহাম্মদ আসিফ।

এ দুর্ঘটনায় মোট ২৩ জন নিহত হয়েছে বলে আরব গণমাধ্যম জানিয়েছে। তবে দূতাবাসের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, নিহতের সংখ্যা ২৪। 

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, সৌদি আরবে যে বাস দুর্ঘটনা ঘটেছে, সেই বাসে ৪৭ জন যাত্রী ছিল। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ছিলেন ৩৫ জন। বাস দুর্ঘটনায় ১৮ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার শিকার হয়। সোমবার (২৭ মার্চ) ওমরাহ যাত্রী বহনকারী বাসটি একটি সেতুতে দুর্ঘটনার কবলে পড়ে। একপর্যায়ে বাসটি উল্টে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসির প্রদেশ ও আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়