শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০২:৫৬ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবিতে মহান স্বাধীনতা দিবস পালিত 

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে: স্বাধীনতার সোপানে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আবুধাবির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে নানা আয়োজনে।

গত রবিবার (২৬ মার্চ) সকাল ১০টায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর সূচনা হয়। অত:পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্বাধীনতা দিবসের উপর নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। রাস্ট্রদূত মোঃ আবু জাফরের সভাপতিত্বে এবং লেবার কাউন্সিলর হাজেরা সাব্বিরের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় কুরআন তেলওয়াত করেন, দূতাবাস কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। পরে রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাস্ট্রমন্ত্রী পররাস্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করা হয়।

আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সভাপতি ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু, গোলাম কাদের ইফতি ,  ইনজিনিযার আশীষ কুমার বড়ুয়া, মুক্তিযোদ্ধা মোহাম্মদ  আজিজুল হক, অধ্যাপক এস এম আবু তাহের, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি এস এম লুৎফর,  ইন্জিনিয়ার উত্তম কুমার হাওলাদার,  মিসেস সাইফুন নাহার জলি, মিসেস আজমেরী বেগম, মিসেস ফেরদৌস আরা বেগম প্রমুখ।রাস্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার বিভিন্ন দিক আলোকপাত করে বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশকে আরো এগিয়ে নিতে প্রত্যেকের স্ব স্ব স্হান হতে কাজ করে যেতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়