শিরোনাম
◈ আপনারা জাতিকে কী দেবেন? শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৩, ০৩:৫৬ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২৩, ০৩:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভায় সাংবাদিক ছামির মাহমুদ সংবর্ধিত

জুবায়ের আহমদ, লন্ডন:  ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ১৩ তম সাধারণ সভায় লন্ডনে সফররত সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ছামির মাহমুদ সংবর্ধিত হয়েছেন। সংবর্ধনা শেষে তাকে রিপোর্টার্স ইউনিটির স্মারকমগ ও বই উপহার প্রদান করা হয়।

বুধবার (১৫ মার্চ ২০২৩) বিকেলে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্রিটিশ বাংলা নিউজের সম্পাদক এটিএম মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, জগন্নাথপুর টাইমসের এক্টিং সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটের সাবেক স্পিকার আহবাব হোসেন।

আরো উপস্থিত ছিলেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনসার আহমদ উল্লাহ, সাবেক সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, রিপোর্টার্স ইউনিটির ট্রেজারার মুহাম্মদ সালেহ আহমদ, বিশ্ববাংলানিউজ ২৪ এর সম্পাদক শাহ বেলাল ও ২৬ শে টেলিভিশনের সিইও জামাল খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

সংবর্ধনার পূর্বে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ১৩ তম সাধারণ সভায় সংগঠনের ইউকে বিআরইউ মিডিয়া এ্যাওয়ার্ড অনুষ্ঠান ও বিভিন্ন প্রজেক্ট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গৃহিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়