শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ১০:৫০ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ১২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে মসজিদে নববীর আঙিনায় সন্তান প্রসব

সৌদিআরবে মসজিদে নববীর আঙিনায় সন্তান প্রসব

আব্দুল্লাহ আল মামুন,সৌদি আরব: সৌদি আরবের পবিত্র মদিনার মসজিদে নববীর আঙিনায় সন্তান প্রসব করেছেন এক নারী। 

জানা যায়, গত বৃহস্পতিবার অন্যান্য নারীদের সঙ্গে ওই নারীও নামাজ আদায় করতে মসজিদে নববীতে উপস্থিত হন। নামাজ শেষে মসজিদ ত্যাগ করার সময় মসজিদের আঙিনায় হঠাৎ প্রচন্ড প্রসব বেদনা ওঠে।

সে সময় উপস্থিত কয়েকজন নারী-পুরুষ দ্রুত সৌদি রেড ক্রিসেন্টের মসজিদে নববী শাখার (এসআরসিএ) স্বেচ্ছাসেবীদের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনাস্থলে এসে ওই নারীর চিকিৎসা শুরু করেন ।

সৌদি গেজেটের বরাত সৌদি রেড ক্রিসেন্ট মদিনা শাখার মহাপরিচালক ডা. আহমেদ বিন আলি আল-জাহরানি বলেন, মসজিদে নববীর আশেপাশে রেড ক্রিসেন্টের কয়েকটি অ্যাম্বুলেন্স সবসময় থাকে।এসব অ্যাম্বুলেন্সে চিকিৎসক ও জরুরি চিকিৎসা সেবা আগত মুসল্লিদের জন্য সর্বক্ষণ নিয়োজিত ।

তাকে তাৎক্ষণিকভাবে একটি অ্যাম্বুলেন্সে নিয়ে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ওই নারী নিরাপদে সন্তান প্রসব করেন। মা ও শিশু উভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছেন ডা. আহমেদ বিন আলি আল-জাহরানি। 

সৌদি আরবের সাধারণ জনগণ এবং বহিঃবিশ্ব হতে আগত সকল ওমরাহ ও হজযাত্রীদের যে কোনো প্রয়োজনে রেড ক্রিসেন্টের জরুরি সেবা পেতে ৯৯৭ নম্বরে ফোন করার পরামর্শ দেওয়া হয়েছে।পাশাপাশি, আসাফনি ও তাওয়াক্কালানা অ্যাপ থেকে এসওএস পাঠানো হলেও জরুরি অ্যাম্বুলেন্স সেবা সঠিক স্থানে দ্রুত পৌঁছে যাবে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ