শিরোনাম
◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের নিয়ে চীন গেল প্রথম ফ্লাইট

শিক্ষার্থী

কূটনৈতিক প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে চীন গেল প্রথম ফ্লাইট। সোমবার সন্ধ্যায় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের প্রথম চার্টার্ড ফ্লাইটটি চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

করোনার কারণে দেশে এসে আটকেপড়া শিক্ষার্থীরা চীনে পড়াশোনা করতে যেতে পারছিল না। কূটনৈতিক প্রচেষ্টায় দীর্ঘদিন পর চীন বাংলাদেশি শিক্ষার্থীদের নিতে রাজি হয়েছে। 

শনিবার চীনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত লি জিমিং জানান, মহামারি চলাকালে আটকেপড়া বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে আমরা ভিসা দেওয়া পুনরায় শুরু করেছি। তাদের জন্য নির্ধারিত ছয়টি চার্টার্ড ফ্লাইট চালু হবে। 

গত ১১ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, দ্বিতীয় ফ্লাইটি ২৯ সেপ্টেম্বর শক্ষার্থীদের নিয়ে ঢাকা থেকে চীনের গুয়াংজুতে যাবে।  ১০ ও ২৪ অক্টোবর দুটি ফ্লাইট ঢাকা থেকে কুমিং যাবে। ১২ ও ২৬ অক্টোবর দুটি ফ্লাইট ঢাকা থেকে চীনের গুয়াংজুতে যাবে।

প্রায় দেড় হাজার শিক্ষার্থী চার্টার্ড ফ্লাইটে চীনে ফিরে যাবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে আরও চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়