শিরোনাম
◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ শ্রমিক বিক্ষোভের শঙ্কায় গাজীপুরে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ ১৬ মিনিটেই চার গোল, ভিয়ারেয়ালকে ৬-০ গোলে হারা‌লো পিএসজি ◈ ইয়ামাল-রাফিনিয়ার দাপটে অ‌্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারালো বার্সেলোনা ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে লড়াইয়ে যুক্তরাজ্য, সুইজারল্যান্ডসহ চার দেশের প্রতিষ্ঠান ◈ শ্রমিক বিক্ষোভে বিপর্যস্ত পোশাকশিল্প, মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি ক্রেতারা ◈ দেশেই উদ্ভাবিত ন্যানো ইউরিয়ায় মিলল পেটেন্ট, বদলে যেতে পারে দেশের কৃষি অর্থনীত ◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ◈ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:০৯ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৬, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার ট্রেনিং ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদের জন্য যা জানা জরুরি

অস্ট্রেলিয়ার সাবক্লাস ৪০৭ ট্রেনিং ভিসার আবেদনপ্রক্রিয়ায় নতুন নিয়ম কার্যকর হচ্ছে আগামী ১২ নভেম্বর থেকে। ওই দিন থেকে এ ভিসার আবেদন করার সময় এবং ভিসা মঞ্জুরের সময় আবেদনকারীকে অস্ট্রেলিয়ার বাইরে থাকতে হবে। দেশটির স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, অস্ট্রেলিয়ার ভেতরে অবস্থান করে আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে, এমনকি অনলাইন আবেদনব্যবস্থা ‘ইমিঅ্যাকাউন্ট’ আবেদন জমা দেয়ার সুযোগ দিলেও।

নতুন নিয়ম অনুযায়ী, অস্ট্রেলিয়ায় অবস্থানরত কেউ ৪০৭ ভিসার জন্য আবেদন করতে চাইলে তাকে আগে দেশটি ছাড়তে হবে। এরপর অস্ট্রেলিয়ার বাইরে থেকে অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় অন্য কোনো বৈধ ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় প্রবেশ করা যেতে পারে। তবে সে ক্ষেত্রে ওই ভিসার শর্ত মানতে হবে এবং ৪০৭ ভিসা মঞ্জুরের সময় আবেদনকারীকে আবার অস্ট্রেলিয়ার বাইরে থাকতে হবে। বিদেশ থেকে করা আবেদনের ভিত্তিতে কোনো অন্তর্বর্তীকালীন ভিসাও দেয়া হবে না।

স্বরাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, আবেদন বাতিল হলে তা পুনর্বিবেচনার সুযোগ নেই। কারও বর্তমান ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে অস্ট্রেলিয়ায় অবস্থান করে নতুন ভিসার আবেদন করার সুযোগও সীমিত হতে পারে। তাই দেশ ছাড়ার আগে বর্তমান ভিসার মেয়াদ, স্পনসরের অনুমোদন, প্রশিক্ষণ কর্মসূচির মনোনয়ন এবং প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

তবে ১২ নভেম্বরের আগে যারা বৈধভাবে ৪০৭ ভিসার আবেদন জমা দিয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে না। তাদের আবেদন জমা দেয়ার সময়কার নিয়মেই মূল্যায়ন করা হবে।

Advertisement

সাবক্লাস ৪০৭ একটি অস্থায়ী প্রশিক্ষণ ভিসা। এর মাধ্যমে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। পেশাগত দক্ষতা বাড়ানো, নির্দিষ্ট পেশায় নিবন্ধনের যোগ্যতা অর্জন এবং পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণ এর আওতাভুক্ত। এ ভিসার জন্য আবেদনকারীর স্পনসরকে অস্থায়ী কার্যক্রমের স্পনসর হিসেবে অনুমোদন পেতে হয়। সাধারণ ক্ষেত্রে আবেদনকারীর জন্য প্রশিক্ষণ কর্মসূচির মনোনয়নও অনুমোদিত হতে হবে। তবে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকারি সংস্থার ক্ষেত্রে মনোনয়নের শর্তে ছাড় রয়েছে।

এই ভিসা কর্মীসংকট পূরণ বা সাধারণ চাকরির উদ্দেশ্যে দেওয়া হয় না। তবে প্রশিক্ষণের অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় যে কাজ করা হবে, তার জন্য পারিশ্রমিক দিতে হবে।

বাংলাদেশিদের জন্য সুযোগ: নতুন নিয়মে বাংলাদেশিদের জন্য আলাদা কোনো নিষেধাজ্ঞার কথা অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের ঘোষণায় উল্লেখ নেই। ফলে প্রয়োজনীয় যোগ্যতা পূরণ, অনুমোদিত স্পনসর পাওয়া এবং প্রশিক্ষণ কর্মসূচির মনোনয়ন নিশ্চিত করতে পারলে বাংলাদেশিরাও এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে এটি বাংলাদেশিদের জন্য বিশেষভাবে চালু কোনো ভিসা নয়; একই নিয়ম সব দেশের আবেদনকারীর ক্ষেত্রেই প্রযোজ্য।

  • সর্বশেষ