শিরোনাম
◈ জুলাই হত্যাযজ্ঞ: সালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ নতুন পে-স্কেল: ৩০% দিয়ে শুরু, চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন ◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ১২:২০ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে ভিসা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা প্রবাসীদের

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসনে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা। বিশেষ করে স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল (অটো ক্যানসেল), ভিসা নবায়নসহ বিভিন্ন জটিলতার কারণে তারা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।

দুবাইয়ে ফটিকছড়ি প্রবাসীদের উদ্যোগে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীরকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীরা এসব সমস্যা তুলে ধরেন।

অনুষ্ঠানে শত শত প্রবাসী বাংলাদেশি অংশ নেন। এ সময় তারা ভিসা সংক্রান্ত জটিলতার কারণে সৃষ্ট নানা সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরে দ্রুত সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

প্রবাসীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য সরওয়ার আলমগীর বলেন, ভিসা বাতিল ও নবায়ন সংক্রান্ত সমস্যার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরা হবে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ অধিবেশনে প্রবাসীদের এই সংকট ও দুর্ভোগের বিষয়টি জোরালোভাবে উপস্থাপনের আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাই বিএনপির আহ্বায়ক রফিকুল আলম। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন হুমায়ুন কবির সুমন ও এরশাদ।

উদ্বোধনী বক্তব্য দেন জামালউদ্দিন কন্ট্রাক্টর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম তালুকদার। এছাড়া শ্রমিক দল ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মাহে আলম, প্রকৌশলী করিমুল হক, মুজিবুল হক মঞ্জু, নূর হোসেন সুমন ও শামসুন নাহার স্বপ্না বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রবাসীরা ভিসা জটিলতা নিরসনের পাশাপাশি ফটিকছড়ির অবকাঠামোগত উন্নয়ন এবং প্রবাসীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার জন্য সংসদ সদস্য সরওয়ার আলমগীরের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ