শিরোনাম
◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল—প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের যুবকের মৃত্যু

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. আবু বকর সিদ্দিকী শাকিল (৩২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত শাকিল ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার স্থায়ী বাসিন্দা।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট সৌদি আরবে কাজ শেষে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় মারা যান শাকিল। চলতি বছরের আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু দেশে ফেরার আগেই প্রবাসে তার এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বর্তমানে তার মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে।

​তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর পাশাপাশি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও স্বজনরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

​এ বিষয়ে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, "সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাকিল নামের এক প্রবাসীর মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। নিহতের মরদেহের সব ধরণের আইনি তথ্য যাচাই এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার কাজে নিহতের পরিবারকে যেকোনো সরকারি সহায়তার জন্য পুলিশ প্রশাসন পাশে থাকবে।"

  • সর্বশেষ