শিরোনাম
◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল—প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল—প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা

মনিরুল ইসলাম : রাজধানী ঢাকার দীর্ঘস্থায়ী যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে  আজ অন্তত ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে, যার মধ্যে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালু, বাস টার্মিনাল পুনর্বিন্যাস এবং গুরুত্বপূর্ণ বাজার স্থানান্তরের মতো বড় উদ্যোগ রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে রাজধানীর সড়ক পরিস্থিতি, ফ্লাইওভারে যানবাহনের চাপ, পার্কিং সংকট এবং গণপরিবহন ব্যবস্থাপনার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এ তথ্য জানান।

 বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা

১. এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারে ইটিসি চালু
ঢাকার এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালুর সিদ্ধান্ত হয়েছে। এ জন্য একটি অ্যাপও তৈরি করা হবে এবং আগামী চার মাসের মধ্যে এটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

২. যাত্রাবাড়ী–গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসন
এ এলাকায় যানজট কমাতে বুয়েটের পূর্ববর্তী প্রতিবেদন পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে নতুন সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

৩. ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর
রাজধানীর কেন্দ্রীয় অংশের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য জমি অধিগ্রহণ করা হবে।

৪. ঝিলমিলে অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ
স্থায়ী টার্মিনাল নির্মাণের আগে ঝিলমিল প্রকল্পে ১৫ একর জমিতে চার মাসের মধ্যে অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হবে।

৫. গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ
গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ করে এর সক্ষমতা বাড়ানো হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।

৬. কারওয়ান বাজারের কিচেন মার্কেট স্থানান্তর
যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

৭. সচিবালয় এলাকায় পার্কিং ব্যবস্থার উন্নয়ন
ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের সুযোগ তৈরি করা যায় কি না তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি বিকল্প পার্কিংয়ের জায়গা খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে।

৮. অটোরিকশা চলাচলে পৃথক নীতিমালা
ঢাকায় অটোরিকশা চলাচলকে সুশৃঙ্খল করতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে।

৯. অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা
অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

১০. সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার
যানজট নিরসনে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো এবং নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ