শিরোনাম
◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০৩:২১ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট নবায়নে দূতাবাসের নতুন সিদ্ধান্ত 

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্টিংয়ের ই-পাসপোর্ট প্রাপ্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (২৯ অক্টোবর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেএমআরপির বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও মেশিন রিডেবল পাসপোর্টের প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে বিলম্ব হওয়ায় মালয়েশিয়ায় বসবাসরত এমআরপি পাসপোর্ট প্রত্যাশী বাংলাদেশিদের এমআরপি পাসপোর্ট পেতে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ২৮ অক্টোবর স্মারকের মাধ্যমে জানানো হয়েছে, এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমাণ রয়েছে এমন আবেদনকারীদের ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ফি (ই-পাসপোর্ট আবেদন ফি এমআরপি আবেদন ফি, অতিরিক্ত ফি, যেমন: ভিসা ক্যাটাগরি সাধারণ শ্রমিক ছাত্র-ছাত্রীদের ৫ বছরের ৪৮ পাতার পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে ১৯৬ রিঙ্গিত ১৪৫= আরএম ৫১ অতিরিক্ত) জমা প্রদান সাপেক্ষে আবেদন করলে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে ই-পাসপোর্ট দেয়া হবে।

এতে আরও বলা হয়, ২৯ অক্টোবর থেকে মেশিন রিডেবল পাসপোর্টের রিইস্যুর জন্য কোনো ধরনের আবেদন পাঠানো/জমা প্রদান থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।

মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণে অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সাময়িক অসুবিধার জন্য কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন দুঃখ প্রকাশ করছে।

এ দিকে ওয়ার্ক ভিসা নবায়নের জন্য প্রতিদিন শতশত প্রবাসী কর্মী কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে ধরনা দিচ্ছেন। আবেদন করার পর ৪ থেকে ৫ মাসেও অনেকের ভাগ্যে পাসপোর্ট জুটছে না। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়