শিরোনাম
◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস 

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে এখন হাবিবির দেশ বলে: আব্দুল মোমেন

ওবায়দুল হক মানিক, আমিরাত: [২] পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশকে একসময় মিসকিনের দেশ বলা হতো। এখন ‘হাবিবি’র দেশে পরিণত হয়েছে। এখন বাংলাদেশকে ভাইব্রেন্ট ইকোনমির দেশ বলা হয়, ল্যান্ড অব অপরচুনিটির দেশ বলা হয়।

[৩] গতশুক্রবার (৫ জুলাই) আরব আমিরাতের আজমানের একটি কমিউনিটি সেন্টার গ্র‍্যান্ড হলে সেরা ১০ প্রবাসী রেমিট্যান্স সুপার হিরো এওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] তিনি বলেন, আগে সৌদি নাগরিকরা বলতেন তোমাদের দেশে উন্নতমানের হোটেল নেই। এই সময় দারিদ্র্যতার খেয়াল ছিল তাদের। কিন্তু এখন আমাদের সব আছে। আমাদের দেশে বহু বড় বড় অট্টালিকা ও বিল্ডিং গড়ে উঠেছে। 

[৫] তিনি আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও দেশকে নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। এর পেছনে দেশের উন্নয়নের অন্যতম অংশীদার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সাবেক মন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি সৃষ্টিতে আমাদেরকে দেশের মতো প্রবাসেও প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে।

[৬] বাংলাদেশ সমিতি দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে অভিনেত্রী মৌসুমী হামিদ ও শফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল (এমপি), আরব আমিরাতে  নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, প্রকৃতি ও জীবন’র চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বাংলাদেশ কুকিং এসোসিয়েশনের সভাপতি কেকা ফেরদৌসী, বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনসহ আরো অনেকে। সম্পাদনা: ইস্রাফিল ফকির

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়