শিরোনাম
◈ বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই: চিফ প্রসিকিউটর ◈ ইং‌লিশ ফুটবলার জর্ডান হেন্ডারসন দুই বছরের চুক্তিতে চেলসিতে ◈ ভাইরাল ফোনালাপ ঘিরে ওসির বিরুদ্ধে ই'য়া'বা চাওয়ার অভিযোগ (অডিও) ◈ ঘরে মিলল একই পরিবারের তিন সদস্যের মরদেহ,, সবার মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ ◈ নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ ◈ ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার অ্যাডাম আব্বাস ◈ এবার অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে মুখ খুললেন মিজানুর রহমান আজহারী ◈ নিউইয়র্কে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, রক্তাক্ত নেতা; গ্রেপ্তার ১ (ভিডিও) ◈ বাংলাদেশসহ ৬০ দেশের ওপর মার্কিন শুল্ক, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ◈ পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৪, ০৯:০৪ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৪, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশি আটক

এল আর বাদল: [২] মালয়েশিয়ার পার্লিসে ৪৫ বাংলাদেশিসহ ৪৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ।

[৩] বৃহস্পতিবার রাতে মালয়েশিয়ার বুকিত চাবাং, মুকিম টিটি টিংগি, পাদাং বেসার এবং পার্লিসের একটি স্পোর্টস স্কুলের নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার পার্লিস রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিন বিন তালিব এক বিবৃতিতে এ তথ্য জানায়।

[৪] আটকদের মধ্যে ৪৪ জন বাংলাদেশি পুরুষ ও একজন বাংলাদেশি মহিলা। বাকি ৩ জন ইন্দোনেশিয়ার ও একজন ভারতীয় নাগরিক।  আটককৃতদের বয়স ১৯ থেকে ৫৪ বছরের মধ্যে।

[৫] বিবৃতিতে বলা হয়, ইমিগ্রেশন অ্যাকশন ইউনিট, পার্লিস জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন পদমর্যাদার ১৭ জন অভিবাসন কর্মকর্তার একটি বাহিনী অভিযান চালায়। 

[৬] এ সময় ১০১ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করার পর তাদের মধ্যে থেকে যাদের বৈধ কাগজপত্র নেই এবং তারা মালয়েশিয়ায় অতিরিক্ত অবস্থান করে আসছিল এমন ৪৯ জনকে আটক করা হয়। আটককৃতদের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালা পার্লিস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

[৭] পার্লিস রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বলছে, মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী, তাদের পাসপোর্টের অপব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত বিদেশিদের ব্যাপারে মোটেও আপস করা হবে না। অবৈধ বিদেশিদের নিয়োগকারী বা রক্ষাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে অভিবাসন বিভাগ। সম্পাদনা: কামরুজ্জামান

এলআরবি/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়