শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:২৪ বিকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের বেতন উল্লেখ না থাকলে তা নিয়োগপত্র হতে পারে না: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

ইমরান মাহমুদ, জামালপুর: [২] বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, দেশব্যাপী সাংবাদিকদের ডাটাবেজ তৈরির জন্য আমাদের কাছে কয়েক হাজার আবেদন জমা পড়েছে। কিন্তু বাছাইয়ে সেখান বেশীর ভাগ আবেদন বাদ পড়েছে। কারণ অনেক সাংবাদিকের নিয়োগপত্রে বেতন উল্লেখ থাকে না, বেতন উল্লেখ না থাকলে তা নিয়োগপত্র হতে পারে না। অবশ্যই নিয়োগপত্রে বেতন উল্লেখ থাকতে হবে।

[৩] তিনি বলেন, অনেকের নিয়োগপত্রে উল্লেখ থাকে বিজ্ঞাপনের জন্য কমিশন দেয়া হবে। বিজ্ঞাপনের পেছনে সাংবাদিকদের ছুটতে হলে তিনি আর সাংবাদিক থাকেন না, তিনি তখন ওই প্রতিষ্ঠানের দালাল হয়ে যান। 

[৪] রোববার দুপুরে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

[৫] তিনি আরও বলেন, সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলমান প্রক্রিয়া। এটি চলতেই থাকবে, যাদের আবেদন বাতিল হয়েছে তারা সংশোধন করে আবার আবেদন করতে পারবেন। নীতিমালা অনুযায়ী সকল সাংবাদিকদের ডাটাবেজে অন্তর্ভূক্ত করা হবে।  

[৬] জামালপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে এই সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। 

[৭] জেলা প্রশাসক মো: শফিউর রহমানের সভাপতিত্বে প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, পুলিশ সুপার মো: কামরুজ্জামান, সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দিনসহ জামালপুর জেলায় কর্মরত সাংবাদিকরা বক্তব্য দেন।

[৮] এ সময় বক্তারা বাংলাদেশ প্রেস কাউন্সিল, সরকার, প্রশাসন, গণমাধ্যম ও সাংবাদিকরা মিলে অপসাংবাদিকতা প্রতিরোধ করে সাংবাদিকতার মান উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।  

প্রতিনিধি/একে

  • সর্বশেষ