শিরোনাম
◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের বেশিরভাগই শিশু-কিশোর, আইনের মুখে পড়তে পারেন অভিভাবকরা ◈ চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ থেকে ১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী ◈ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি ◈ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ◈ পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ◈ শূন্য থেকে তিন ঘণ্টা ঘুমাই: জাপানের প্রধানমন্ত্রীর অস্বাভাবিক ঘুমের অভ্যাসে চমকে দেশ, শুরু তুমুল বিতর্ক ◈ সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের সুযোগ নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ১১:২১ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসনাতের ওপর হামলার ঘটনায় শিবিরের পোস্ট

গাজীপুরে হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আজ রোববার (৪ মে) রাত সাড়ে আটটার দিকে সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসটি তুলে ধরা হলো- ‘গাজীপুরে হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।’

‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আমাদের সহযাত্রী, তাদের কারও ওপর হামলা হলে আমরা জুলাই যোদ্ধারা একসাথে তা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ।’

‘৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে পুরাতন কিংবা নব্য ফ্যাসিস্ট কাউকে নূন্যতম ছাড় দেওয়া হবে না।’

প্রসঙ্গত, আজ রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা করে সন্ত্রাসীরা। এসময় গাড়ির গ্লাস ভেঙে যায়, তিনি রক্তাক্ত হন। আশেপাশে যারা ছিলেন 
তারা হাসনাতকে প্রটেক্ট করুন।

এ ঘটনার কয়েকটি ছবি শেয়ার করেছেন সারজিস আলম। এতে দেখা যায়, হাসনাতকে বহন করা গাড়িটির বেশ ক্ষতি হয়েছে। হাত থেকে রক্ত ঝরছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়