শিরোনাম
◈ সরকারী নি‌র্দেশ উপে‌ক্ষিত, ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা ◈ মধ্যপ্রাচ্য সংকটে এশিয়ার নজর ব্রাজিলের তেলের দিকে ◈ পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসতেই মেনু থেকে উধাও গরুর মাংস, আতঙ্কে খামারি-রেস্তোরাঁ মালিকরা ◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে নারীর ইমামতিতে নামাজের ভিডিও বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার

একজন নারী নামাজের ইমামতি করছেন- এমন একটি ভিডিও বাংলাদেশের ঘটনা বলে প্রচারিত হচ্ছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে “মহিলা ইমামতি করে, পুরুষেরা পিছে নামাজ পড়ে!! আমরা কোন বাংলাদেশে আছি বর্তমানে।” শিরোনামে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। এটি ২০১৮ সালে ভারতের কেরালায় জুমার নামাজে এক নারীর ইমামতির ভিডিও।

ভিডিওটি নিয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম দৈনিক সাভেরার ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৯ জানুয়ারি প্রকাশিত ‘In a first, Kerala women leads friday prayers’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।  ভিডিওটির শিরোনামে এটি ভারতের কেরালার বলে উল্লেখ করা হয়।

পরবর্তীতে, ভারতীয় আরেক সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালের ২৬ জানুয়ারি কেরালার মালাপ্পুরামে কুরআন সুন্নাত সোসাইটির রাজ্য সাধারণ সম্পাদক জামিদা শুক্রবারের নামাজে ইমামতি করেন। তিনি বলেন, ‘ইসলামে কোথাও বলা নেই যে শুধু পুরুষরাই ইমাম হতে পারেন।’ নামাজটি ভেঙ্গারায় সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রায় ৮০ জন পুরুষ ও নারী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অন্যান্য ভারতীয় গণমাধ্যম থেকেও একই তথ্য পাওয়া যায়।

সুতরাং, ভারতের কেরালার জুম্মার নামাজে নারীর ইমামতির ঘটনার পুরোনো ভিডিওকে বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়