শিরোনাম
◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত ◈ ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান ফ্যাক্টর ◈ নির্বাচন ও গণভোট নিয়ে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ◈ চাকরির প্রস্তাব প্রধান উপদেষ্টার, জবাবে যা বললেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৫:৩৮ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিপিজেএ নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

মনিরুল ইসলাম  : বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর নবনির্বাচিত কমিটি (২০২৫-২৬) আজ ১৬ জানুয়ারি জাতীয় সংসদ ভবনের বিপিজেএ কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেছে। 
বিদায়ী কমিটির সভাপতি হারুন আল রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাফিজা দৌলার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদ ও জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ করা হয়। বিদায়ী কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানানো হয়।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. শাহজাহান মোল্লা, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম (তানিম আহমেদ) এবং কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান, মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম সবুজ, জাহাঙ্গীর কিরণ ও হাবিবুর রহমান পঞ্চায়েত। 
অনুষ্ঠানে দপ্তর সম্পাদক জেসমিন মলি, কার্যনির্বাহী সদস্য এমরান হোসাইন শেখ উপস্থিত ছিলেন।

 গত ১১ জানুয়ারি জাতীয় সংসদে এলডি হলে  নির্বাচন অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়