শিরোনাম
◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ১০:১৮ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিপিজেএ সভাপতি হারুণ, সম্পাদক লিথো নির্বাচিত

মনিরুল ইসলাম  : বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেইলের হারুন জামিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ পোস্টের শওকত আলী খান লিথো। 

শনিবার বাংলাদেশ সংসদ ভবনের এলডি হলে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভার পর ভোট অনুষ্ঠিত হয়। সভাপতি ও কার্যনির্বাহী সদস্য পদে শুধু নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

সহসভাপতি পদে ফয়েজ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান, অর্থ সম্পাদক পদে শাহজাহান মোল্লা, এবং দফতর সম্পাদক পদে নাজমুল ইসলাম তানিম আহমেদ নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন মশিউর রহমান , মনিরুল ইসলাম , রফিকুল ইসলাম সবুজ , জাহাঙ্গীর কিরণ, এবং হাবিবুর রহমান পঞ্চায়েত।

সভাপতি হারুন আল রশীদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক  নাফিজা দৌলার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) এমদাদুল হক।

উপপরিচালক নীলুফার ইয়াসমিন এবং সহকারী পরিচালক মো. শোয়াইব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারী পরিচালক কুদরত উল হক নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়