শিরোনাম
◈ বিএনপিতে চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান তারেক রহমানের, এমপিদের দিলেন কঠোর বার্তা ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ০২:২৫ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবীন্দ্র- নজরুল স্মরণে পথ পাঠাগারের কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা

ধনেশ পত্রনবীশ দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে রবীন্দ্র- নজরুল স্মরণে পথ পাঠাগারের আয়োজনে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরী হলরুমে এ প্রতিযোগিতা গুলো হয়। তিনটি বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অংকন করে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য, কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি৷ একটি বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কবিতা আবৃত্তি পাঠ করে।

প্রতিযোগিতা শেষ অতিথিবৃন্দ চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন৷পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে পথ পাঠাগারে সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সহ সভাপতি জিয়াউল হক শুভ্#৩৯;র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়মন খান, সুসং আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্তী, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, কবি আবুল বাশার কবি লোকান্ত শাওন প্রমুখ।


অতিথিবৃন্দরা বলেন, রবীন্দ্র- নজরুল স্মরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে পথ পাঠাগারের কবিতা - আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন প্রংশসনীয়। পথ পাঠাগার মানুষকে আলোকিত করার যে স্বপ্ন দেখাচ্ছে, সেটি সবার আদর্শ হওয়া উচিত। জাতী ও মেধা বিকাশে পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠাগারে সময় দেয়ার আহবান জানান অতিথিরা। 

  • সর্বশেষ