শিরোনাম
◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৪, ১২:০৮ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৪, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবী নূরের চিত্রকর্ম এখন দেশ ছাড়িয়েও যাচ্ছে বিদেশে

এস ডি অয়ন: [২] ছোটবেলায় থেকেই আঁকাআঁকি করতে পছন্দ করতো নবী নূর। তাই অঙ্কনকেই বেছে নিয়েছেন নিজের পেশা হিসেবে। হাতের কাছে যা পেতেন তা দিয়ে নিজের ইচ্ছে মতো এঁকে যেতেন। পড়াশোনায় তেমন ভালো কিছু করতে না পারলেও অঙ্কও শিল্পী হিসেবে সে ছিলেন পারদর্শী।

[৩] নবী নূর নিজেই আর্টের দোকান খুলেন। এখন সেই আর্টের দোকান থেকে অর্ডার আসছে দেশের বিভিন্ন জেলা ছাড়াও ইউরোপের দেশগুলো থেকে। নবী নূরের আর্টের দোকান তার বাড়ির পাশেই, তার দোকানের নাম নব নূর আর্ট। ঢাকাপোস্ট 

[৪] নবী নূর আপন মনে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য এঁকে চলেছেন। অঙ্কনের ফাঁকে তিনি জানান, যে দৃশ্যটি তিনি আকঁছেন সেটির অর্ডার এসেছে যুক্তরাজ্যের লন্ডন থেকে। আঁকা শেষ হলে সেটি তিনি সেদেশে পাঠিয়ে দেবেন। তিনি আরও জানান, শুধু লন্ডনই নয়, ভারত, কানাডা ও যুক্তরাষ্ট্রেও তিনি তার একাধিক অঙ্কন পাঠিয়েছেন। 

[৫] নবী নূর বলেন, আকাঁআঁকি আমার কাছে নেশার মতো। এটা ছাড়া অন্য কিছু ভালো লাগে না। আঁকার জন্য পরিবার ও অনেক মানুষের নানান কথা শুনতে হয়েছে। তবুও আঁকাআঁকি ছাড়িনি। তিনি বলেন, রংপুর শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন জায়গা থেকে আর্টের প্রতিযোগিতায়ও প্রথম হই। বিভিন্ন জায়গা থেকে কাজ আসতো, ভালোই চলছিল। কিন্তু এখন ডিজিটাল পদ্ধতি আসার কারণে আমার মতো অনেক আর্টিস্টদের কাজ অনেক কমে গেছে।

[৬] আর্টিস্ট নবী নূরের প্রতিবেশী লিমন মিয়া বলেন, নবী নূর একজন ভালো আর্টিস্ট। অনেকদিন থেকে দেখে তিনি অনেক ভালো আর্ট করেন। অনেক দূর থেকেও মানুষ আসে তার কাছে আর্ট করে নেওয়ার জন্য। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি তার কাছে একাধিকবার অঙ্কন করে নিয়েছেন। এখন শুনছি তিনি বিদেশেও তার অঙ্কন পাঠাচ্ছেন।

[৭] রংপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু বলেন, সারাদেশেই আর্টিস্টদের এখন দুরাবস্থা চলছে। তবে পেশাদার আর্টিস্টদের জন্য বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুদানের ব্যবস্থা আছে। যে সকল আর্টিস্টদের বয়স ৪০ এর বেশি তারা জেলা প্রশাসক বরাবর আবেদন করলে এ অনুদান পাবেন। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ