শিরোনাম
◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী ◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি!

প্রকাশিত : ৩১ মে, ২০২৩, ০৮:১২ রাত
আপডেট : ৩১ মে, ২০২৩, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 অ্যালোভেরার গুণে হয়ে উঠুন সিল্কি চুলের অধিকারী

মাজহারুল মিচেল: আদর্শ চুলের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো সিল্কি চুল। চুল হওয়া চাই এমন, যেন চুলে একবার হাত দিলে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে বারবার। তবে এর জন্য চুলের সঠিক যত্ন নেওয়া অত্যাবশ্যক। বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় বাতাসের আদ্রতার সাথে সাথে ধুলোবালির পরিমাণও বৃদ্ধি পায়। তাই, এ সময়টায় চুলের বাড়তি যত্ন নিতে হয়। নিয়মিত চুল ধোয়া, পরিষ্কার করার পাশাপাশি চুলের পুষ্টি নিশ্চিত করাও জরুরি হয়ে পড়ে।  

চুলকে প্রাকৃতিকভাবেই সিল্কি করতে অন্যতম সেরা উপাদান অ্যালো ভেরা। অনেক বিশেষজ্ঞের মতে, যারা সিল্কি ঝলমলে চুলের অধিকারী হতে চান তাদের জন্য অ্যালো ভেরার গুণসমৃদ্ধ হেয়ার অয়েলের নিয়মিত ব্যবহার অত্যাবশ্যক (লিঙ্ক)। তবে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও নিয়মিত অ্যালো ভেরা সরাসরি ব্যবহার করতে পারেন না বা করা হয়ে উঠে না। ফলে আদর্শ চুলের অধিকারী হওয়ার সাধ এক প্রকার অপূর্ণই থেকে যায়। তবে ব্যাপারটা অনেকটাই সহজ হয়ে যায় যদি চুলে ব্যবহার্য প্রসাধনীর মাধ্যমেই অ্যালো ভেরার পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত করা যায়। উদাহরণস্বরূপ, চুলের যত্নে নারিকেল তেল সর্বাধিক ব্যবহৃত একটি পণ্য। প্রজন্ম থেকে প্রজন্ম চুলের যত্নে নারিকেল তেল ব্যবহৃত হয়ে আসছে। এর পুষ্টির সাথে অ্যালো ভেরার মিশ্রণে হতে পারে দারুণ এক কম্বিনেশন, যা একই সাথে চুলকে করবে ঝলমলে, মজবুত এবং সিল্কি। 

চুলের বিভিন্ন চাহিদার কথা বিবেচনা করে নানান প্রতিষ্ঠান চুলের যত্নে হরেক রকমের তেল বাজারে নিয়ে এসেছে। তবে তেল কেনার ক্ষেত্রে দীর্ঘদিনের বিশ্বস্ত ব্র্যান্ডই হতে পারে নিরাপদ পছন্দ। আর আস্থা ও পছন্দের ব্র্যান্ডের কথা বললেই উঠে আসে প্যারাসুট অ্যাডভান্সড অ্যালো ভেরা হেয়ার অয়েল-এর কথা। এতে আছে খাঁটি নারিকেল তেলের পুষ্টি যা চুলকে মজবুত করে তোলে একদম গোঁড়া থেকে; অন্যদিকে অ্যালো ভেরার গুণ চুলকে করে তোলে সিল্কি। নারিকেল তেলের শক্তি এবং অ্যালো ভেরার গুণ সমৃদ্ধ এই প্যারাসুট অ্যাডভান্সড অ্যালো ভেরা হেয়ার অয়েল বাজারে আসার শুরু থেকেই প্রতিটি নারীর আস্থার জায়গা দখল করে আছে।

তাই আদর্শ চুলের অধিকারী হওয়ার সাধ পূরণে এবং সিল্কি চুলের ছোঁয়ায় প্রিয়জনের মন ভোলাতে সঠিক পণ্যটি বেছে নিন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

  • সর্বশেষ