শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৫:৪০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৩, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইডেনের সেই প্রতিবাদী শিক্ষার্থী মুক্তাকে চাকরি দিলেন পলক

মাজহারুল মিচেল: সরকারি চাকরীতে বয়সসীমা উঠিয়ে নেয়ার দাবিতে সার্টিফিকেট পুড়িয়ে প্রতিবাদ করেছিলেন ইডেন কলেজের এই শিক্ষার্থী। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফেসবুক ভিডিও দেখে তাকে খুঁজে এনে ব্যক্তিগত উদ্যোগে চাকরির ব্যবস্থা করে দেন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের স্ট্যাবলিশমেন্ট অভ সিকিউরড ইমেইল ফর গভঃ অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার প্রকল্পের ‘কন্টেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন অফিসার’ হিসেবে নিয়োগ দেয়া হয় তাকে। ছয় মাস মেয়াদী প্রকল্পে এই পদে ৩৫ হাজার টাকা মাসিক বেতনে আগামী ৪ জুন থেকে কর্মক্ষেত্রে যোগ দেবেন মুক্তা।

প্রতিমন্ত্রী সোমবার (২৯ মে) সকালে রাজধানীর আগারগাঁওস্থ আইটসিটি টাওয়ারের নিজ দপ্তরে সোমবার সকালে মুক্তা সুলতানার সাক্ষাৎ গ্রহণের পর তার হাতে চাকরির অফার লেটার তুলে দেন।

এ সময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার এবং স্ট্যাবলিশমেন্ট অভ সিকিউরড ইমেইল ফর গভঃ অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার প্রকল্প পরিচালক সাইফুল আলম খান উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এমএম/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়