শিরোনাম
◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি ◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়  ◈ ব্যক্তিগত নিরাপত্তা চাইতে থানায় রুমিন ফারহানা, ওসির সাথে তুমুল বাগবিতণ্ডা (ভিডিও) ◈ থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ জন ◈ এবার বাংলাদেশের দুর্গাপূজার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ!’

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৩, ০৪:৫০ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০২৩, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকালে খালি পেটে তুলসী পাতা খেলে পাবেন দারুণ উপকার

ছবি : সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: তুলসী পাতার ঔষধি গুণ কারও অজানা নয়। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। ফলে রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি পায় শরীর। নিয়মিত তুলসী পাতার চা পান করলে সর্দি-কাশির ধাত কমে। তুলসীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি অকাল বার্ধক্য থেকে রক্ষা করে। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেও সাহায্য করে। সকালে খালি পেটে তুলসী পাতা খেলে দারুণ লাভ পাবেন।

সর্দি-কাশিতে : ঠাণ্ডা লাগলে এবং গলায় ব্যথা হলে খালি পেটে তুলসীর চা পান করলে আরাম পাবেন। তাছাড়া খালি পেটে নিয়মিত কাঁচা তুলসী পাতা খেতে পারেন। এটির প্রভাব দীর্ঘ মেয়াদে বুঝতে পারবেন।

ডিটক্সিং প্রপার্টি : প্রতিদিন তুলসী পাতা খেলে শরীর থেকে টক্সিক পদার্থ বের হয়ে যায়। নিয়মিত তুলসী খেলে হজমশক্তি অক্ষুণ্ণ থাকে। গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও পেটের রোগের সম্ভাবনা কমে।

সুন্দর ত্বক : খালি পেটে তুলসী গ্রহণ করলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায়। ত্বক দাগহীন ও উজ্জ্বল হয়। তবে এক-দুই সপ্তাহ নয়, টানা কয়েক মাস খেলে তবেই সেই প্রভাব দেখতে পারবেন।

স্ট্রেস : তুলসী পাতা খেলে মানসিক চাপ কমে। তুলসী পাতায় থাকা অ্যাডাপ্টোজেন মানসিক চাপ নিয়ন্ত্রণে খুবই সহায়ক বলে মনে করা হয়।

তুলসীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি অকাল বার্ধক্য থেকে রক্ষা করে। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেও সাহায্য করে। সকালে খালি পেটে তুলসী পাতা খেলে দারুণ উপকার পাবেন। আরটিভি

  • সর্বশেষ