শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনে নিন মিষ্টি ও রসালো লিচু চেনার সহজ উপায়

এখন লিচুর মৌসুম। বাজারে উঠতে শুরু করেছে পাকা লিচু। অনেকেই পাকা ও মিষ্টি লিচু  চিনতে পারেন না কিংবা কিনতে পারেন না। কিছু কৌশল আছে, যার মাধ্যমে আপনিও পাকা ও মিষ্টি লিচু কিনে খেতে পারবেন।

বিভিন্ন জাতের ও রঙভেদে লিচু হয়। লাল, কমলা কিংবা হালকা বাদামি রঙেরও লিচু পাওয়া যায়। তবে লাল রঙের লিচু সবাইকে বেশি আকৃষ্ট করে থাকে। তাই লিচু কেনার সময় অবশ্যই এর খোসার দিকে লক্ষ্য রাখুন। ভালো লিচু সবসময় উজ্জ্বল রঙের হয়ে থাকে। আর লিচু যদি বেশি নরম হয় তাহলে কখনো কিনবেন না। কারণ সেগুলো বেশি পাকা। এমনকি লিচুর বেশিরভাগই নষ্ট হয়।

advertisement

আর মিষ্টি ও রসালো লিচু চেনার সবচেয়ে সহজ উপায় হলো— এর খোসার রঙ, আকার এবং গন্ধ পরীক্ষা করা। গাঢ় লাল রঙের, মাঝারি আকৃতির (১ ইঞ্চি) ও সতেজ বোঁটার লিচুগুলো সাধারণত পাকা ও মিষ্টি হয়। খোসায় কালচে দাগ থাকলে বা গন্ধ টক হলে তা কেনা থেকে বিরত থাকুন।

পাকা লিচুর গন্ধ মিষ্টি হয়। নাকের কাছে ধরলেই ওই মিষ্টি গন্ধ টের পাওয়া যায়। কেমিক্যালযুক্ত লিচু নাকে নিলে মিষ্টি গন্ধ পাবেন না। অনেক সময় ক্রেতাকে আকৃষ্ট করতে লিচুর গায়ে লাল রঙ দেওয়া হয়। তাই লিচু কেনার পর বাসায় গিয়ে ঘণ্টাখানেক পানিতে ভিজিয়ে রাখার পর তার থেকে রঙ বের হলেই বুঝতে পারবেন সেটি কাঁচা লিচু।

advertisement

আর সবসময় গাঢ় রঙের লিচু কেনা ভালো। এবং এর সাইজ এক ইঞ্চি হয়। এমন লিচু পরিপক্ব হয়। 

লিচু ভালো কিনা তা পরীক্ষা করতে এর খোসা ছাড়িয়ে দেখুন। যদি দেখেন খোসা সহজেই খুলে আসছে, তাহলে সেটি পাকা ও মিষ্টি। আর যদি সহজে খোসা না ছাড়ানো যায় কিংবা লিচুর ভেতরের অংশে বাদামি দাগ থাকে তাহলে বুঝবেন সেটি নষ্ট হতে পারে। আর বোঁটার অংশটি দেখে নিন। বোঁটা যদি তাজা ও সবুজ থাকে, তবে বুঝবেন লিচুটি গাছ থেকে সদ্য পাড়া হয়েছে। বোঁটার কাছে পচন ধরা লিচু কেনা উচিত নয়। খুব ছোট বা অতিরিক্ত বড় না কিনে মাঝারি ও গোলাকার আকৃতির লিচু বেছে নিন। গোলাকার লিচুগুলো সাধারণত বেশি মিষ্টি ও রসালো হয়।

advertisement

আর লিচুর মুখ পচা থাকলে তা কখনো কিনবেন না। এমন লিচুর ভেতরেও নষ্ট থাকে। তাই ডালযুক্ত আছে এমন লিচু কিনুন। লিচু খুব দ্রুত পাকে। তাই পাকার আগেই লিচু সংরক্ষণ করা হয়। যদি আধাপাকা লিচুও কিনে আনেন, তাহলে ফ্রিজে যথাযথভাবে সংরক্ষণ করলে ২-৩ দিনের মধ্যেই লিচু পেকে যাবে। ভুলেও কখনো লিচুর বীজ খাবেন না। এতে থাকে বিষাক্ত উপাদান। এই বীজ খেয়ে ফেললে পেটে নানা সমস্যা হতে পারে।

  • সর্বশেষ