শিরোনাম
◈ রূপপুর পারমান‌বিক কেন্দ্র নি‌য়ে জনমনে ভীতি, ঘর বা‌ড়ি বানা‌নো‌তে ভয়, নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে? ◈ প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ ‘আটহাজারি’ শিখর স্পর্শ করলেন ডা. বাবর আলী, মাউন্ট মাকালু জয়ে ইতিহাস ◈ বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ যে কারণে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য! ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে আজ জিতলেই ‌টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ বাংলা‌দে‌শের ◈ এক বি‌শেষ বলকে যমের মতো ভয় পায় বৈভব: ইয়ান বিশপ  ◈ সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী ◈ ইরান, ইরাক ও লেবানন ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল আমিরাত ◈ এক দেশ বাদে আফ্রিকায় চীনের ‘শূন্য শুল্ক’: কার লাভ, কার ক্ষতি?

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ০২ মে, ২০২৬, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফল-সবজির কীটনাশক কি ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে?

ফল ও সবজি—স্বাস্থ্যকর খাদ্য হিসেবে যেগুলোর ওপর আমাদের নির্ভরতা সবচেয়ে বেশি, সেগুলোতেই লুকিয়ে থাকতে পারে কীটনাশকের ঝুঁকি। ক্রমবর্ধমান স্বাস্থ্যসচেতনতার এই সময়ে অনেকের মনেই প্রশ্ন জাগছে—এই অবশিষ্ট রাসায়নিক কী দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতি করছে, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়াচ্ছে? বিশেষজ্ঞদের মতে, ঝুঁকি পুরোপুরি অস্বীকার করা না গেলেও সচেতন কিছু অভ্যাস মেনে চললে তা অনেকটাই কমানো সম্ভব।

কীটনাশক আসলে দুই ক্ষেত্রে ভিন্নভাবে ক্ষতি করে। যে চাষিরা কীটনাশক প্রয়োগ করে ফসল ফলাচ্ছেন, তাদের ক্ষেত্রে যে ঝুঁকি, যারা সেই ফসল খাচ্ছেন, তাদের সেই ঝুঁকি নেই। ক্যান্সার চিকিৎসক জয়েশ শর্মার মতে, বিষয়টি দুইভাবে কাজ করে। কিন্তু দুই ক্ষেত্রেই ক্ষতিকর দিক রয়েছে। সেগুলো জানা দরকার। যারা সরাসরি কীটনাশকের সংস্পর্শে থাকেন, যেমন কৃষিকাজ বা কীটনাশক স্প্রে করা, তাদের ক্ষেত্রে লিউকেমিয়া বা লিম্ফোমার মতো ক্যান্সারের সঙ্গে সম্পর্ক দেখা গেছে। যারা খাবার খাওয়ার মাধ্যমে কীটনাশকের সংস্পর্শে আসেন, তারা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হন।

ডিডিটির মতো কিছু পুরোনো রাসায়নিক কীটনাশক (অর্গ্যানোক্লোরিন পেস্টিসাইড) বহু বছর মাটিতে থেকে যায়, শিকড় পর্যন্ত পৌঁছে যায়। এমনকি খাবারের উপযুক্ত অংশেও সঞ্চারিত হয়। সেই কীটনাশক শরীরে গেলে হরমোনের ভারসাম্য নষ্ট করে স্তন বা প্রজননজনিত ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। তবে এই নির্দিষ্ট ধরনের কীটনাশক এখন আর ব্যবহৃত হয় না। তার বদলে যে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে, তা কম ক্ষতিকারক। ৩ থেকে ১০ দিন ফসলে থাকে সেটি। আর সে কারণেই ফসল তোলার পর বাজার হয়ে যত দিনে আপনার ঘরে পৌঁছাচ্ছে, সেই কীটনাশকের প্রভাব কমতে শুরু করে দিচ্ছে। সাধারণ মানুষ খাবারের মাধ্যমে খুব অল্প পরিমাণ কীটনাশকের সংস্পর্শে আসেন, যা সাধারণত ক্ষতিকর মাত্রার নিচে থাকে।

তবে পুরোপুরি সুরক্ষিত থাকছেন না কেউই। তাই ফলমূল-সবজি খাওয়ার সময়ে সতর্ক থাকা উচিত। আর তার জন্য প্রতিদিনের বাজারহাট এবং রান্না নিয়ে সতর্ক হতে হবে। চিকিৎসকেরা কিছু সহজ অভ্যাসের কথা বলছেন, যেগুলো মেনে চললে ঝুঁকি অনেকটাই কমানো যায়।

কীভাবে খাবারে কীটনাশক কমাবেন?

১. যেকোনো কাঁচা তরকারি পানির নিচে রেখে ভালো করে ধুতে হবে। হাত দিয়ে ঘষে নিলে আরও ভালো। এতে উপরিভাগে লেগে থাকা কীটনাশক অনেকাংশে দূর হয়।

২. যেসব ফলের খোসায় কীটনাশকের অবশিষ্টাংশ বেশি থাকে, সেগুলো প্রয়োজনে ছাড়িয়ে নেওয়া যায়।

৩. কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রাখলেও অবশিষ্টাংশ চলে যেতে পারে। তবে তারপরেও আবার আলাদা পানিতে ধুয়ে নিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে পানিতে বেকিং সোডা মিশিয়েও সবজি ভিজিয়ে রাখা যায়।

৪. বাঁধাকপির মতো সবজির পাতাগুলো খুলে আলাদা করে পানিতে ধুয়ে নেওয়া উচিত। পালংশাকের মতো শাক একটি একটি করে খুলে ধুয়ে নিতে হবে। শুধু গোছা ধুলে কাজ হবে না।

৫. জৈব চাষের খাবারে কীটনাশক কম থাকে, ফলে রাসায়নিকের সংস্পর্শে আসার ঝুঁকিও কম হতে পারে।

৬. প্রেশার কুকারে বা কোনো পাত্রে সেদ্ধ করার সময়ে সবজি থেকে রাসায়নিকগুলো বেরিয়ে যায়। তাই সব সবজি রান্না করে খাওয়া উচিত।

৭. বাড়ির বারান্দায় টমেটো, ধনেপাতা জাতীয় গাছ নিজেই চাষ করতে পারেন। সেক্ষেত্রে রাসায়নিক মেশানো কীটনাশক সম্পর্কে দুশ্চিন্তা করারও দরকারই নেই।

৮. একই ধরনের খাবার ঘন ঘন না খেয়ে বিভিন্ন ধরনের ফল ও সবজি খান। এতে কোনো এক ধরনের রাসায়নিক শরীরে বেশি পরিমাণে জমার ঝুঁকি কমবে।

৯. যে ফল-সবজি মৌসুমি নয়, সেগুলোর ফলনে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করা হয়। তাই যথাসম্ভব মৌসুমি ফল-সবজি খেতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়