শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ১০:২০ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাটির পরশে ত্বকের প্রদাহ কমিয়ে ফেরান মুখের জেল্লা

রূপচর্চার জগতে জনপ্রিয়তা বেড়েছে রকমারি থেরাপি এবং যন্ত্রনির্ভর ফেশিয়ালের। ত্বক ভালো রাখতে লোকজন মাখেন ত্বকবান্ধব অ্যাসিডসমৃদ্ধ নানা রকম সিরাম, যেমন— রেটিনল, স্যালিসাইলিক অ্যাসিড, নিয়াসিনামাইড। তবে যখন আধুনিক এই জিনিসপত্র ছিল না, তখনো ত্বকের যত্ন নিতেন নারীরা। ভরসা থাকত মুলতানি মাটি, গোলাপ, কেশর, হলুদ, চন্দন, নিমের মতো প্রাকৃতিক উপাদান ও ভেষজে। এখনো কেউ কেউ প্রাকৃতিক সেই পন্থাই অবলম্বন করেন।

সিরাম, ক্রিম, ময়েশ্চারাইজার ও ফেশিয়ালের রমরমার বাজারেও কেউ কেউ ত্বকের যত্নে পুরোনো পন্থাতেই ভরসা রাখেন। জেনে নিন এই গরমে মুখের জেল্লা ধরে রাখতে বেছে নেবেন কোন কৌশল।

advertisement

আপনি চাইলেই প্রকৃতির উপায়ে কাজে লাগাতে পারেন রূপচর্চায়। গরমের মৌসুম মানে ঘাম ও ময়লায় তৈলাক্ত হয়ে যায় ত্বক। যাদের ত্বকের ধরন তৈলাক্ত, তাদের আবার ব্রণ ও ফুসকুড়ির সমস্যাও দেখা যায়। এমন ত্বকের যত্নে বেছে নিতে পারেন মুলতানি মাটি।

আর মুলতানি মাটি মূলত এক ধরনের খনিজসমৃদ্ধ মাটি, যা অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ও সিলিকেট দিয়ে গঠিত। এই মাটি দেখতে ধূসর ও বাদামি। জলীয় পদার্থ বা তেল খুব সহজে শোষণ করতে পারে মুলতানি মাটি। আগেকার দিনে মুখ পরিষ্কার করতে ব্যবহার করা হতো এই মাটি। মাটির পরত মুখে লাগাতেই পাওয়া যায় আরাম বোধ। প্রদাহ কমে যায়। এখনো বাজারে মেলে এই মাটি। 

advertisement

মুলতানি মাটি বেসন গোলাপজল ও চন্দন

মুলতানি মাটির সঙ্গে বেসন, চন্দন ও গোলাপজল মিশিয়ে মুখে লাগান। তবে তার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ থেকে অতিরিক্ত তেল টেনে বার করবে এই ফেসপ্যাক। প্যাক ব্যবহারে ত্বকের কালচে ভাবও দূর করবে। আরাম হবে ত্বক।

advertisement

মাটি নিমপাতা ও গোলাপজল

মুলতানি মাটি গোলাপজল দিয়ে গুলে নিন। এরপর যোগ করুন নিমপাতা। আর নিমপাতায় রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান। মুখের ছোটখাটো সংক্রমণ দূর করবে এই প্যাক।

মুলতানি মাটি ও পেঁপে

পাক পেঁপেও ত্বকের জন্য অত্যন্ত উপকারী। মুলতানি মাটি পানি দিয়ে গুলে নিন। এরপর যোগ করুন পাকা পেঁপের ক্বাথ। ত্বকের ধরন সাধারণ বা অল্প তৈলাক্ত হলে এই প্যাকটি ব্যবহার করুন। শুষ্ক ত্বকেও ব্যবহার করা যায়। সে ক্ষেত্রে ১ চা-চামচ মধু মিশিয়ে নিন।

  • সর্বশেষ