শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ১০:২০ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইম আউটের সেরা তালিকায় এশিয়ার ৫টি সেরা ভ্রমণ গন্তব্য

সৌন্দর্য কোনো নির্দিষ্ট ছাঁচে বাঁধা নেই। কখনো এটি ধরা দেয় পাহাড়ের বাঁকে, কখনো প্রাচীন মন্দিরের কারুকাজে। আবার কখনো গোধূলির আলোয় রঙিন হওয়া সমুদ্রসৈকতে এর দেখা মেলে। বিশ্বের সুন্দর ভ্রমণ গন্তব্যের তালিকায় এশিয়া মহাদেশের বৈচিত্র্যময় কিছু জায়গা পর্যটকদের মনে আলাদা দাগ কেটেছে। ভ্রমণ ম্যাগাজিন ‘টাইম আউট’ প্রকাশ করেছে ৫১টি সেরা ভ্রমণ গন্তব্যের তালিকা। তাতে জায়গা করে নিয়েছে এশিয়ার বেশ কিছু দেশ। সেই জায়গাগুলো প্রাকৃতিক সৌন্দর্য, আবার কখনো মানুষের তৈরি স্থাপত্যশৈলীর রূপে অনন্য। এগুলোর সৌন্দর্য উপভোগকে ‘অনন্য অভিজ্ঞতা’ বলে উল্লেখ করেছেন পর্যটকেরা।

কোমোডো ন্যাশনাল পার্ক, ইন্দোনেশিয়া

advertisement

কল্পনা করুন তো, এক ফ্রেমে আপনি দেখতে পাচ্ছেন তিনটি বিশাল উপসাগর, যেগুলোর সৈকতের বালুর রং সাদা, কালো ও গোলাপি! ইন্দোনেশিয়ার এই ন্যাশনাল পার্কের পাদার দ্বীপ থেকে দেখা দৃশ্যটি যেন জুরাসিক যুগের কোনো দৃশ্য। ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এই জায়গায় রয়েছে কাচের মতো স্বচ্ছ পানি আর অদ্ভুত সুন্দর গোলাপি সৈকত। সেখানকার সমুদ্রে ডুব দিলে দেখা মেলে রংবেরঙের কোরাল, মান্তা রে এবং ডলফিনের। আর ডাঙায় দেখা মিলবে পৃথিবীর বিখ্যাত কোমোডো ড্রাগন। তালিকায় দ্বিতীয় স্থানে আছে এই জায়গা

থ্রি হোয়েল রক, থাইল্যান্ড

advertisement

তালিকার ৩৬ নম্বরে আছে থাইল্যান্ডের ইসান অঞ্চলের ভূতাত্ত্বিক বিস্ময় থ্রি হোয়েল রক। এটি দেখতে হুবহু তিনটি তিমির মতো। বিশাল এই পাথরগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে, দেখে মনে হবে যেন একদল তিমি গ্রীষ্মমণ্ডলীয় বনের ভেতর দিয়ে সাঁতার কেটে যাচ্ছে। পাথরের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় চারপাশের ঘন জঙ্গল, মেকং নদীর তটরেখা এবং দূরে লাওসের পাহাড়ের প্যানোরামিক দৃশ্য চোখে পড়ে। বনের ভেতর দিয়ে পিকআপ ভ্যানে চড়ে এই তিমির আকৃতির পাথরের কাছে যাওয়ার অভিজ্ঞতাও বেশ রোমাঞ্চকর।

পুনাখা উপত্যকা, ভুটান

advertisement

তালিকার ১০ নম্বরে আছে ভুটানের পশ্চিম প্রান্তের উর্বর উপত্যকা পুনাখা। এটি যেন জীবন্ত ক্যানভাস। তবে বসন্তকালেও যখন এর চারপাশের পাহাড়গুলো শীতের আমেজে ঢাকা থাকে, তখন পুনাখার ঢালু জমিতে দেখা যায় মরিচ এবং লাল ধানের কচি চারা। কুয়াশাচ্ছন্ন সকালে পাহাড়ের ধাপে ধাপে বয়ে যাওয়া এই দৃশ্য মনকে প্রশান্ত করে দেয়। এখানকার চারতলা বৌদ্ধমন্দির খামসুম ইউলি নামগিয়াল চোরতেনের প্রবেশপথে উইস্টেরিয়া ফুলের ঝরনা আর ভেতরের দেয়ালে বৌদ্ধ দেবতাদের নিখুঁত ফ্রেস্কো যে কাউকে মুগ্ধ করবে।

হা জিয়াং প্রদেশ, ভিয়েতনাম

ভিয়েতনামের উত্তর প্রান্তের এই প্রদেশ যেন এক অন্য পৃথিবী! সেরা জায়গার তালিকায় এর স্থান সতেরোতম। আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ধাপে ধাপে সাজানো ধানখেত এখানকার প্রধান আকর্ষণ; বিশেষ করে থাম মা পাসের হেয়ারপিন বাঁক এবং মি পা লেং পাস থেকে ৩ হাজার ফুট নিচে বয়ে যাওয়া নহো কুয়ে নদীর দৃশ্য অপার্থিব। হাজার বছরের কঠোর পরিশ্রমে পাহাড়ের গায়ে খোদাই করা এই ধানখেতগুলো দেখলে প্রকৃতির সামনে নিজের অস্তিত্বকে ক্ষুদ্র মনে হবে।

এলা, শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার পাহাড়ি শহর এলা। এই শহর সমুদ্রসৈকত কিংবা ব্যস্ত রাজধানীর কোলাহল থেকে পুরোপুরি আলাদা। এখানকার পাহাড়ি পথে রয়েছে ডজনখানেক হাইকিং ট্রেইল। এগুলো দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখা মেলে আইকনিক নাইন আর্চস ব্রিজ। এই নয় খিলানের সেতুটি মূলত ক্যানডি থেকে এলা পর্যন্ত ট্রেন ভ্রমণকে বিশ্বের অন্যতম সুন্দর এবং রোমাঞ্চকর রেলযাত্রায় পরিণত করেছে। চা-বাগানের মাঝ দিয়ে পাহাড়ি বাঁক নেওয়া ট্রেনের জানালা দিয়ে দুপাশের অবারিত সবুজ দৃশ্যে চোখ জুড়িয়ে যাবে যেকোনো পর্যটকের।

এ ছাড়া তালিকায় আছে আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, চীনের ঝাংয়ে জাতীয় ভূ-উদ্যান, জাপানের কিনকাকু-জি মন্দির, ভারতের জয়পুর এবং ভিয়েতনামের হোই আন।

  • সর্বশেষ