শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি নিরাপদ ও স্বাস্থ্যকর?

ইফতারে দ্রুত পুষ্টি ও শক্তি পেতে অনেকেই ডিম বা ডিমের তৈরি নানা পদ রাখেন। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর শরীর যখন নিস্তেজ হয়ে পড়ে, তখন ডিম দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। তবে পুষ্টিবিদদের মতে, ইফতারে ডিম খাওয়ার ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম মানা জরুরি।

সিদ্ধ ডিমই সেরা পছন্দ কলকাতার পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদারের মতে, ইফতারে খালি পেটে ডিম খাওয়া তখনই স্বাস্থ্যকর হবে যখন সেটি পুরোপুরি সিদ্ধ করে খাওয়া হবে।

সিদ্ধ ডিমের সালাদ, চপ কিংবা কোরমা শরীরের জন্য বেশ উপকারী। এটি শরীরের পুষ্টির ঘাটতি মেটাতে এবং দ্রুত শক্তি ফেরাতে কার্যকর ভূমিকা রাখে।

কোন ধরনের ডিম এড়িয়ে চলবেন? ইফতারে খালি পেটে নিচের পদগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা : হাফ বয়েল বা আধাসিদ্ধ ডিম, ডিম পোচ, অমলেট।

কেন ক্ষতিকর হতে পারে? পুষ্টিবিদদের মতে, এ ধরনের আধো-রান্না বা ভাজা ডিমে খুব দ্রুত ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে।

খালি পেটে এজাতীয় খাবার খেলে পেটে প্রদাহ বা হজমে সমস্যা তৈরি হতে পারে। তাই শরীরের সুস্থতায় ইফতারে হাফ বয়েল বা অমলেটের পরিবর্তে পুরোপুরি সিদ্ধ ডিম রাখাই বুদ্ধিমানের কাজ।

  • সর্বশেষ