শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৫ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিকেন পক্স প্রতিরোধ ও দ্রুত আরোগ্য লাভে সহায়ক ৪টি সবজি

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গ নানান রোগ দেখা দেয়। সেরকম একটি রোগ হলো চিকেনপক্স। এটি বছরের যেকোনো সময় হতে পারে, তবে শীতের শেষের দিকে এবং বসন্তের শুরুতে বেশি দেখা যায়। এটি অত্যন্ত সংক্রামক সংক্রমণ যা চুলকানি, ফোস্কার মতো ফুসকুড়ি সৃষ্টি করে। সেইসঙ্গে জ্বর এবং ক্লান্তিও দেখা দেয়। আপনি কি জানেন যে সঠিক খাদ্য চিকেন পক্স প্রতিরোধে সাহায্য করতে পারে? হ্যাঁ, পুষ্টিকর শাক-সবজি ঢাল হিসেবে কাজ করতে পারে এবং এই ধরনের রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে।

চিকেন পক্স প্রতিরোধ করতে পারে এমন ৪টি সবজি

advertisement

কোনো সবজি সরাসরি চিকেন পক্স প্রতিরোধ করতে পারে না। তবে কিছু সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং দ্রুত আরোগ্য লাভে সহায়তা করে। চলুন জেনে নেওয়া যাক এমন ৪টি সবজি সম্পর্কে, যেগুলো চিকেন পক্স প্রতিরোধে সাহায্য করে-

গাজর

advertisement

মিষ্টি স্বাদের সবজি গাজর। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। তবে সবচেয়ে বেশি এর উপকারিতা। গাজর কাঁচা খান কিংবা রান্না করে, এর কার্যকারিতা অনেক। এই সবজিতে প্রচুর ভিটামিন এ থাকে, যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখে এবং শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তাই চিকেন পক্স থেকে বাঁচতে গাজর খাওয়ার অভ্যাস করুন।

পালং শাক

advertisement

আপনার প্রতিদিনের খাবারে পালং শাক যুক্ত করে নিন। সবুজ এই শাকের রয়েছে অসংখ্য পুষ্টি উপকারিতা। বিশেষ করে চিকেন পক্স হলে রোগীতে বেশি বেশি পালং শাক খেতে দিন। এই শাকে থাকা ভিটামিন এ, সি এবং আয়রন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সুস্থ করে তোলে।

ব্রকলি

ফুলকপির মতো দেখতে, তবে ফুলকপি নয়। রং তার সবুজ আর স্বাদেও কিছুটা ভিন্ন। বলছি ব্রকলির কথা। চমৎকার স্বাদের এই সবজি আপনাকে চিকেন পক্স থেকে দ্রুত সেরে উঠতে সাহায্য করতে পারে। কারণ ব্রকলিতে প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

মিষ্টি আলু

সুস্বাদু মিষ্টি আলু খেতে কে না পছন্দ করে? এটি যতটা সুস্বাদু, তার থেকেও বেশি পুষ্টিকর। আমাদের শরীরের নানা রোগ সারাতে কার্যকরী ভূমিকা রাখতে পারে মিষ্টি আলু। চিকেন পক্স হলে তা দ্রুত সারাতে প্রতিদিন মিষ্টি আলু খেতে পারেন। এই আলুতে ভিটামিন এ এবং ফাইবার প্রচুর পরিমাণে থাকে, যা ত্বকের মেরামত এবং সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

  • সর্বশেষ