শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতে চুল পড়া ও শুষ্কতা দূর করবে আমলকী ও কারিপাতা

শীতে চুল পড়া বেড়ে যায়। চুল রুক্ষ ও তেলতেলে হয়ে যাওয়াসহ নানান সমস্যা দেখা দেয়। ঠান্ডা আবহাওয়ায় মাথার ত্বক শুষ্ক হয়ে যায়, রক্ত সঞ্চালন কমে যায়। এমনকি পুষ্টির অভাবে চুল দুর্বল হয়ে পড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে আমলকী ও কারিপাতা একসঙ্গে ব্যবহার করতে পারেন। এটি প্রাকৃতিকভাবে চুলের বৃদ্ধিতে সহায়তা করবে। 

আমলকী কী চুলের জন্য আসলেই ভালো?
আমলকীতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আছে। ভিটামিন সি মাথার ত্বকে কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে, যা চুলের গোড়া মজবুত করে। আমলকীর অ্যান্টি- অক্সিডেন্ট গুণ চুলের ফলিকলকে ফ্রি র্যা ডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। নিয়মিত আমলকী ব্যবহার করলে অকালপক্কতা কমে, চুল ঘন ও উজ্জ্বল হয় এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে। চুলকে ভেতর থেকে মজবুত করতেও ভূমিকা রাখে আমলকী।  

advertisement

কারিপাতা কেন ভালো?
কারিপাতায় রয়েছে বিটা-ক্যারোটিন, অ্যামাইনো অ্যাসিড, আয়রন ও ভিটামিন বি। এসব উপাদান চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। কারিপাতা চুলের গোড়া শক্তিশালী করে এবং স্ক্যাল্পে প্রাকৃতিক তেল নিঃসরণ বজায় রাখে। বিশেষ করে শীতে মাথার ত্বকের শুষ্কতা ও খুশকি দূর করতে কারিপাতা উপকারী।

আমলকী ও কারিপাতা একসঙ্গে যেভাবে কাজ করে
আমলকী চুলের গোড়ায় পুষ্টি পোঁছাতে সাহায্য করে। আর কারিপাতা সেই পুষ্টিকে ধরে রাখতে সাহায্য করে। এই দুই উপাদান একসঙ্গে ব্যবহার করলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ে, চুলের ফলিকল সক্রিয় হয় এবং চুলের গ্রোথ সাইকেল উন্নত হয়। পাশাপাশি চুল পড়া কমে ও চুল হয় ঘন ও মজবুত। 

advertisement

যেভাবে ব্যবহার করবেন

আমলকী ও কারি পাতা তেল
১০–১২টি কারি পাতা ও ২টি আমলকী কুচি করে নারকেল তেলে ফুটিয়ে নিন। তেল ঠান্ডা হলে সপ্তাহে ২–৩ দিন হালকা গরম করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলুন।

advertisement

হেয়ার মাস্ক
আমলকী গুঁড়ো ও কারিপাতার পেস্ট মিশিয়ে তাতে সামান্য দই যোগ করুন। এবার ওই মিশ্রণ স্ক্যাল্পে লাগিয়ে ৩০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্ক শীতে শুষ্ক স্ক্যাল্পে দারুণ কাজ করে। 

ডায়েটে যোগ করুন
আমলকী ও কারিপাতা ডায়েটে যোগ করতে পারেন। ফলে চুল ভেতর থেকেও পুষ্টি পাবে। এছাড়া প্রতিদিনের খাবারে কারিপাতা যোগ করুন। প্রতিদিন আমলকীর রস বা ১-২টি করে আমলকী খাওয়ার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন। সূত্র: সমকাল

  • সর্বশেষ