শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৯:৫০ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওজন কমাতে খালি পেটে যেসব খাবার খাবেন

শুরু হলো নতুন বছর। এখন থেকেই ওজন কমানোর জার্নি শুরু করতে চাইলে একটু সচেতন হোন। খাদ্যতালিকায় পরিবর্তন আনুন। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে প্রথম যে খাবারটি খাবেন সেটি বেশ গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলেন, সঠিক খাবার দিয়ে দিন শুরু করলে সহজেই ওজন কমানো যায়। এজন্য খালি পেটে কিছু খাবার খেতে হবে। এতে বিপাক ক্রিয়া দ্রুত কাজ করে। শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ হয় এবং ক্ষুধা কমে। ফলে ওজন দ্রুত কমে।

সকালে খালি পেটে কী খেলে ওজন কমবে?

advertisement

ভেজানো আমন্ড বা আখরোট
ওজন কমাতে সকালে খালি পেটে ভিজিয়ে রাখা বাদাম ও আখরোট খান। বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি থাকে, যা বিপাক বৃদ্ধি করে। ক্ষুধা  কমাতেও সাহায্য করে এ খাবার। এছাড়া বাদাম দীর্ঘ সময় শরীরের জন্য শক্তি সরবরাহ করে।

আমলকি
পুষ্টিবিদরা মনে করেন খালি পেটে আমলকির জুস পান করলে ওজন কমানো সম্ভব। এটি বিপাক হার বৃদ্ধি করে, হজমশক্তি উন্নত করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে। এতে ওজন নিয়ন্ত্রণে থাকে। তবে, আমলকির জুসে মিষ্টি বা চিনি মেশানো যাবে না। 

advertisement

ব্রাজিল নাট
ব্রাজিল নাট সেলেনিয়াম, প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ। যা বিপাকক্রিয়াকে উন্নত করতে কার্যকর। ব্রাজিল নাট থাইরয়েডের রোগীদের জন্য ভালো, হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং অ্যান্টি অক্সিডেন্ট সরবরাহ করে। ওজন কমানোর ইচ্ছা থাকলে সকালে খালি পেটে এই ব্রাজিল নাট খেয়ে দেখুন। 

হলুদ ও গোলমরিচ ভেজানো পানি
ওজন কমাতে খালি পেটে হলুদ ও গোলমরিচ মিশ্রিত গরম পানি পান করুন। এটি বিপাকক্রিয়া উন্নত করে। স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্যও এ পানীয় গুরুত্বপূর্ণ। শরীরের গঠন উন্নত করতেও উপকারী এ পানীয়। 

advertisement

চিয়া সিডের পানি
খালি পেটে চিয়া সিডের পানি পান করতে পারেন। এটি ওজন নিয়ন্ত্রণের জন্য কার্যকর পানীয়। এটি সরাসরি শরীরের ফ্যাট বার্ন করে না। তবে ক্ষুধা কমাতে এবং হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। ক্ষুধা কমলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। ফলে শরীরের প্রয়োজনীয় শক্তির জন্য শরীর অতিরিক্ত ফ্যাট বার্ন করে এবং ওজন কমে। 

সূত্র: সমকাল

  • সর্বশেষ