শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে জাদুকরী ভূমিকা রাখে গরম পানি

আজকাল অনেকেরই পেট ভারী লাগে, গ্যাস হয় বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়। অনেক সময় ঘরে মা বা দাদা-দাদি বলেন, ‘খালি পেটে গরম পানি খাও, হজম ঠিক হয়ে যাবে।’ তবে এটা শুধু অভ্যাসের কথা নাকি সত্যিই বৈজ্ঞানিক কারণ আছে? চলুন দেখে নেওয়া যাক।

পুষ্টিবিদ দিব্যা গোপাল বলেছেন, গরম পানি শুধু শরীরকে হাইড্রেটেড রাখে না, বরং হজমকে সহজ করে, মানসিক চাপ কমায় এবং শরীরকে আরাম দেয়।

advertisement

গরম পানি হজমে কীভাবে সাহায্য করে

হজমের এনজাইম সক্রিয় করে : গরম পানি পাকস্থলিতে গেলে হজমের এনজাইমগুলো কাজ করতে শুরু করে। এগুলো খাবার ভেঙে ছোট কণায় পরিণত করে, যাতে পুষ্টি সহজে শোষিত হয়।

advertisement

মানসিক চাপ কমায় : স্ট্রেস থাকলে হজম খারাপ হতে পারে। গরম পানি শরীরকে শিথিল করে এবং স্নায়ু শান্ত রাখে, ফলে হজমের ওপর ইতিবাচক প্রভাব পড়ে।

কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে : গরম পানি মল নরম করে এবং অন্ত্রের কাজকর্ম বাড়ায়। তাই খালি পেটে নিয়মিত গরম পানি খেলে পায়খানা সহজ হয়।

advertisement

গ্যাস ও পেট ফাঁপা কমায় : পেটের গ্যাসের সমস্যা থাকলে গরম পানি অন্ত্রের পেশি শিথিল করে, আটকে থাকা গ্যাস বের হতে সাহায্য করে।

ডিটক্সে সহায়ক : খালি পেটে গরম পানি শরীরের বর্জ্য বের করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

শরীরকে হাইড্রেটেড রাখে : পানি কম গেলে হজম ধীর হয়ে যায়। গরম পানি অনেকের কাছে সহজে পানযোগ্য এবং সারাদিনে পর্যাপ্ত পানি পান করতে সাহায্য করে।

পুষ্টি শোষণ বাড়ায় : গরম পানি খাবারের পুষ্টি শোষণ সহজ করে, ফলে হজমের সমস্যা কম দেখা যায়।

কখন গরম পানি খাওয়া সবচেয়ে ভালো?
- সকালে ঘুম থেকে উঠে খালি পেটে

- খাবারের আগে (অতিরিক্ত খাওয়া কমাতে সাহায্য করে)

- শীতকালে বা ব্যায়ামের পর শরীরের তাপমাত্রা ঠিক রাখতে

গরম পানি একাই সব হজম সমস্যার সমাধান নয়। তবে সঠিক খাবার, নিয়মিত জীবনযাপন ও পর্যাপ্ত বিশ্রামের সঙ্গে এটি যুক্ত করলে হজম ভালো রাখতে খুবই কার্যকর। তাই পরের বার পেট ভার লাগলে বা হজমে সমস্যা হলে এক গ্লাস গরম পানি সহজ ও নিরাপদ সমাধান হতে পারে।

সূত্র : হেলথ শট

  • সর্বশেষ