শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্বকের যত্নে কমলার খোসার কার্যকর উপায়

ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কমলা ত্বক এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী। অনেকের হয়তো জানা নেই, কমলার মতো এর খোসাও ত্বকের জন্য সমান উপকারী । এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। শুধু মাত্র কমলার খোসা ব্যবহার করেই ত্বকের অনেক ধরনের সমস্যা এড়ানো যায়।

কমলার খোসা যেসব উপায়ে ব্যবহার করা যায়-

advertisement

খোসার স্ক্রাব
কমলালেবুর খোসা ছাড়িয়ে রোদে শুকনো করে নিন। তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে তৈরি করুন কমলালেবুর খোসার পাউডার। এই পাউডার এয়ার টাইট কৌটোতে ভরে রাখুন। টকদই বা মধুর সঙ্গে কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপরে হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। 

কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে চিনি ও নারকেল তেল মিশিয়ে হাত-পায়েও মাখতে পারেন। এই স্ক্রাব ত্বকে থেকে মৃত কোষের স্তর পরিষ্কার করে দেয়। এর ফলে ত্বক হয়ে ওঠে সতেজ ও উজ্জ্বল। পাশাপাশি ট্যানও পরিষ্কার হয়ে যায়।

advertisement

কমলালেবুর খোসার টোনার
ভিটামিন সি সমৃদ্ধ টোনার ব্যবহার করতে হলে কমলালেবুর খোসা দিয়ে টোনার বানাতে পারেন। ২-৩ কাপ পানিতে তাজা কমলালেবুর খোসা ভালো করে ফুটিয়ে নিন। তৈরি কমলালেবুর খোসার টোনার। ত্বক পরিষ্কারের পরে মুখে এই টোনার স্প্রে করতে পারেন। এই টোনার ত্বক পরিষ্কার এবং সতেজ রাখতে সাহায্য করে।

কমলালেবুর খোসার তেল
কমলালেবুর খোসার তেল বানিয়ে তা ত্বক ও চুলের যত্নে ব্যবহার করতে পারেন। কমলালেবুর খোসা ছাড়িয়ে রোদে শুকনো করে নিন। এই শুকনো কমলালেবুর খোসা আমন্ড বা জোজোবা অয়েলের সঙ্গে মিশিয়ে নিন। ওই তেলের জারের মধ্যেই খোসাগুলো রেখে দেবেন। একটু অন্ধকার এবং ঠান্ডা জায়গায় বোতলটি রাখলে ভালো। সপ্তাহখানেকের মধ্যেই তৈরি হয়ে যাবে কমলালেবুর খোসার তেল। এই তেল শ্যাম্পু, হেয়ার অয়েল বা ফেসিয়াল অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে উপকার পাবেন। 

advertisement

 সূত্র: সমকাল

  • সর্বশেষ