শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৭ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্বকের বলিরেখা দূর করতে ঘরে তৈরি কার্যকরী ৫টি ফেস মাস্ক

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের ত্বকে বলিরেখা দেখা দেয়। কারও কারও আবার বয়সের আগেই ত্বকে বলিরেখা ফুটে ওঠে। অনেকেই বলিরেখা দূর করতে বাজারে কেনা নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। দীর্ঘমেয়াদে এসব পণ্য ত্বকে ক্ষতিকর প্রভাব ফেলে। সেক্ষেত্রে ঘরে তৈরি ফেসমাস্ক ব্যবহারই হতে পারে দারুন বিকল্প।  

ঘরে অ্যান্টিরিঙ্কেল ফেস মাস্ক কীভাবে তৈরি করবেন

advertisement

দই  ও হলুদের ফেস মাস্ক: ১ টেবিল চামচ টক দইয়ের সাথে সামান্য হলুদের গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগান। ১০ মিনিট রেখে শুকাতে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মসুর ডালের ফেস মাস্ক: ২ টেবিল চামচ মসুর ডালের পেস্ট নিয়ে তাতে পরিমাণমতো পানি মিশান। মিশ্রণটি মুখ এবং ঘাড়ে লাগিয়ে শুকাতে দিন। ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 

advertisement

লেবুর রস  ও দুধের ক্রিম মাস্ক: ২ থেকে ৩ টেবিল চামচ দুধের সর বেটে তাতে ২ চামচ লেবুর রস মিশিয়ে নিন। এটি ত্বকে লাগিয়ে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 

অলিভ অয়েল ও লেবুর রসের ফেস মাস্ক: ২ টেবিল চামচ লেবুর রসে ১ চা চামচ পরিমাণে অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগান এবং ম্যাসাজ করুন। ১০ থেকে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

advertisement

আপেলের ফেস মাস্ক: একটি আপেল পানিতে ফুটিয়ে নিন। ঠান্ডা হতে দিন। আপেলের বীজ বের করে এটিকে ব্লেন্ড করুন। এখন এতে এক চা চামচ গুঁড়ো দুধ এবং এক চা চামচ মধু যোগ করুন। ১৫ মিনিট রাখুন। পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 

এই মাস্কগুলি কিছুটা হলেও বলিরেখা কমাতে সাহায্য করতে পারে। এছাড়াও বলিরেখা ঠেকাতে কিছু কার্যকরী টিপস মাথায় রাখতে পারেন। যেমন-

নিয়মিত রাতের ত্বকের যত্নের রুটিন করুন। এর মধ্যে রয়েছে ত্বক পরিষ্কার করা, টোনিং এবং ময়েশ্চারাইজিং। রোদে বের হলে সানস্ক্রিন ব্যবহিার করুন। 

সপ্তাহে অন্তত একবার ফেস মাস্ক লাগান। এগুলি কেবল ত্বকের বার্ধক্য বিলম্বিত করে না, বরং ত্বকের স্বাস্থ্যেরও উন্নতি করে। দিনে অন্তত দুবার মুখ ধুয়ে নিন। নিযমিত ব্যায়াম করুন এবংসুষম খাদ্য গ্রহণ করুন। 

সূত্র: সমকাল

  • সর্বশেষ