শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাবার খাওয়ার পর হাঁটার উপকারিতা: হজম থেকে ওজন নিয়ন্ত্রণ, ভালো থাকবে হৃদয়

নিয়মিত হাঁটার অভ্যাস শরীরের জন্য খুবই জরুরি। এ কারণে দিনে অন্তত একবার হলেও কিছুটা সময় হাঁটার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অনেকের সকালে উঠার অভ্যাস নেই, কেউ বা বাইরে যাওয়ার ব্যস্ততায় হাঁটার সময় পান না। সেক্ষেত্রে দিনের যেকোনও সময়, এমনকি রাতেও একটানা ৩০ মিনিট হাঁটাচলা করলে অনেক উপকার পাবেন আপনি। আর যদি ভারী খাবার খাওয়ার পর, মানে দুপুরের খাবার এবং রাতের খাবারের পর আপনি হাঁটাচলা করেন, তাহলেও আপনার শরীর-স্বাস্থ্যের অনেক উপকার হবে। 

ভারী খাবারের পর হাঁটাচলা করলে শরীর স্বাস্থ্যের যেসব উপকার হয়-

advertisement

গুরুপাক খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাচলা করলে খাবার সহজে হজম হয়ে যায়। এর ফলে বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কমে।

ভারী খাবার খাওয়ার পর হাঁটাচলা করলে শরীর হালকা অনুভূত হয়। পেট হাঁসফাঁস লাগবে না। এতে স্বস্তি পাবেন। বাড়ির ছাদে কিংবা উঠোনে, এমনকি ঘরেও হাঁটতে পারেন। তাতেও উপকার মিলবে।

advertisement

খাবার খাওয়ার পরে হাঁটার অভ্যাস, শরীরে অতিরিক্ত মেদ জমতে দেয় না। ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নিয়মিত হাঁটার অভ্যাস, বিশেষ করে ভারী খাবার খাওয়ার পরের হাঁটাচলার অভ্যাস তলপেটে অতিরিক্ত মেদ জমতে দেয় না। 

যাদের রক্তে শর্করার মাত্রা বেশি, তারা খাবার খাওয়ার পর হাঁটার অভ্যাস রাখুন। এর ফলে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। ডায়াবেটিসের রোগীদের জন্য খাবার খাওয়ার পর হাঁটার অভ্যাস খুবই ভালো। 

advertisement

খাবার খাওয়ার পর হাঁটলে হৃৎপিণ্ডের স্বাস্থ্যও ভালো থাকে। এ কারণে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে রোজই খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাচলা করুন। 

খাবার খাওয়ার পর হাঁটাচলার অভ্যাস বদহজম দূর করে। খাবার ভালভাবে হজম করায়। তাই গুরুপাক খাবার খাওয়ার পর হাঁটাচলা করা অবশ্যই প্রয়োজনীয়। 

ভারী খাবার খাওয়ার পর হাঁটার ক্ষেত্রে কোন কোন ব্যাপারে সতর্ক থাকবেন-

খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গেই হাঁটাচলা শুরু করা ঠিক নয়। তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই এই ব্যাপারে সতর্ক থাকুন। 
খাবার খাওয়ার পর অন্তত ৩০ মিনিট বিশ্রাম নিয়ে তারপর হাঁটা শুরু করুন। প্রচণ্ড জোরে হাঁটাচলা করা যাবে না। তাহলে শরীরের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে।

  • সর্বশেষ