শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনার স্মার্টফোন নজরদারি ও ছবি চুরির শিকার হচ্ছেন কি না, যেভাবে বুঝবেন

তথ্য প্রযুক্তির বিপ্লবের এই সময়ে আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করে তুলতে স্মার্টফোনের ভূমিকা অতুলনীয়। বিনোদন থেকে শুরু করে ব্যাংকিং লেনদেন, সবই এখন হাতের মুঠোয়। বিভিন্ন কাজের জন্য আমরা অসংখ্য অ্যাপ ইন্সটল করে থাকি। কিন্তু কখনো ভেবে দেখেছেন, এসব অ্যাপের মাধ্যমে আপনার ফোনের গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি চুরি হচ্ছে। 

এবার শোনা যাচ্ছে এক নতুন ম্যালওয়ারের নাম। ‘স্পার্ককিট্টি’ নামের একটি অ্যাপ। এই ম্যালওয়ার লুকিয়ে ছবি হাতিয়ে নিতে পারে। সে আপনার হাতে অ্যান্ড্রয়েড অথবা আইওএস ডিভাইস, যাই থাকুক না কেন। আসলে এই অ্যাপ এক ছদ্মবেশী অ্যাপ। সাধারণ ভাবে দেখলে মনে হবে ক্রিপ্টোকারেন্সির অ্যাপ। ডাউনলোড করে ফেললেই সর্বনাশ। ফটো গ্যালারিতে থাকা সব ছবি অ্যাপটি চুরি করে নেবে। অ্যাপটি আপনি এরই মধ্যে যদি ব্যবহার করে থাকেন তাহলে দ্রুত ডিলিট করুন। 

যেভাবে বুঝবেন আপনার ফোনে নজরদারি চলছে?

অস্বাভাবিক হারে ব্যাটারির শক্তি কমে গেলে সতর্ক হোন। আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয়, তাহলে সেটিংসে চলে যান। তারপর প্রাইভেসি। এবার পারমিশন ম্যানেজার। আইফোনের ক্ষেত্রে সেটিং থেকে প্রাইভেসিতে গিয়ে দেখে নিন কোন কোন অ্যাপকে ক্যামেরা, মাইক্রোফোন ও লোকেশনের অ্যাক্সেস কোন কোন অ্যাপকে দিয়ে রেখেছেন।

এছাড়াও অনেক সময়ই রিমোট সার্ভারের সঙ্গে যোগ থাকে স্পাই অ্যাপগুলোর। দেখুন ওয়্যারশার্কের মতো কোনো মনিটরিং টুল আপনার সিস্টেমের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কি না। আপনার ওয়াই ফাইয়ের রাউটারে কোনো অচেনা কানেকশন থেকে লগ ইন করা হয়েছে কি না সেটাও দেখে নিন। এসব লক্ষণই বলে দেবে আপনার স্মার্টফোনে কেউ বা কোনো অ্যাপ নজরদারি চালাচ্ছে কি না।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ