শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৪ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডায়াবেটিস নিয়ন্ত্রণে করলার রস কতটা কার্যকরী? কী বলছেন চিকিৎসকরা

ডায়াবেটিস অর্থাৎ রক্তের শর্করা মাত্রা অনেক বেড়ে গেলে তা কম সময়ে নিয়ন্ত্রণে আনতে অনেকেই করলার সাহায্য নেন। তিতা এই সবজির রস সকালে খালি পেটে খেলে কমে শর্করার মাত্রা। আয়ুর্বেদেও করলার রসের অনেক গুণের কথা উল্লেখ রয়েছে। কিন্তু এই ব্যাপারে চিকিৎসকরা কী বলেন? 

বিগত কয়েক বছরে হু হু করে বেড়েছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। আমাদের দেশের টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বেশি। চিকিৎসকদের মতে, ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরে ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ করতে পারে না। তাই চিকিৎসার মাধ্যমে এই হরমোনের কার্যকারিতা বাড়ানোর চেষ্টা করা হয়। এই কাজে ওষুধের পাশাপাশি কার্যকরী ভূমিকা রাখে করলা বা উচ্ছের রস। এটি বিপাকহার সংক্রান্ত রোগবালাই-ও বশে রাখে।

advertisement

করলার রস খেলে কী উপকার মেলে? 

হজম সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণে থাকে 

advertisement

উচ্ছে বা করলার রস হলো অ্যান্টি অক্সিডেন্টের ভাণ্ডার। এই অ্যান্টি অক্সিডেন্ট লিভারের যত্ন নেয়। ফলে বিপাকহার ও হজম সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণে থাকে। ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখে। 

দুশ্চিন্তা কমায় 

advertisement

ডায়াবেটিস রোগীদের মধ্যে অনেকেই উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। অতিরিক্ত দুশ্চিন্তা বাড়িয়ে দেয় সুগারের মাত্রা। করলার রস খেলে হ্যাপি হরমোনের মাত্রা ঠিক থাকে।

ত্বকের যত্ন নেয় 

শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে এই পানীয়। ফলে ত্বক ও চুলের জেল্লা স্বাভাবিক ভাবেই বাড়ে। অক্সিডেটিভ স্ট্রেস মুক্ত থাকলে শরীরও সামগ্রিক ভাবে ভালো থাকে।

উচ্ছে বা করলা খেলেই যে সুগার কমবে, এমন নয়। তবে এই সবজিটি রক্তে সুগারের ভারসাম্য বজায় রাখতে পারে। এমনকী রক্তে শর্করার মাত্রা চটজলদি বাড়তে দেয় না।এছাড়া করলায় রয়েছে পলিপেপটাইড পি নামক একটি উপাদান। এই উপাদান সুগার স্পাইক আটকায়। অর্থাৎ, হুট করে সুগার বেড়ে যায় না।

করলা ব্লেড করে বা পিষে এর রস বের করুন। সঙ্গে পানি মিশিয়ে খালি পেটে পান করুন। তিতকুটে ভাব কমাতে সঙ্গে মধু বা লেবুর রস মেশাতে পারেন। প্রথমে অল্প পান করুন। ধীরে ধীরে পরিমাণ বাড়ান। 

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ